শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নীলফামারীতে স্ত্রীকে হত্যার দ্বায়ে স্বামী শশুর গ্রেপ্তার

নীলফামারীতে স্ত্রীকে হত্যার দ্বায়ে স্বামী শশুর গ্রেপ্তার

নিউজ ডেস্ক :: নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ী সাবুল্লীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে ও গলা চেপে হত্যার ঘটনায় প্রধান আসামি স্বামী আর শশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে দেয়া স্বীকোরক্তিমুলক জবানবন্দীতে তারা হত্যার কথা স্বীকার করেছে। আদালতের নির্দেশে তাদেরকে পাঠানো হয় জেলা কারাগারে।

শুক্রবার দুপুরে জেলা পুলিশ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানিয়েছেন, দিনাজপুরের বীরগঞ্জের কৃঞ্চপুর গ্রামের হাবিল শেখের মেয়ে হাবিবা আক্তার শারমীনের ১বছর আগে এক লাখ ২০হাজার টাকা যৌতুকের শর্তে বিয়ে হয় নীলফামারী সদরের খোকশাবাড়ী সাবুল্লীপাড়ার লাল মামুদের ছেলে মমিনুরের। গরীব বাবা বিয়ের সময় ৮০ হাজার টাকা পরিশোধ করতে পারলেও বাকী থাকে ৪০হাজার টাকা। এ টাকার জন্য প্রায় চলতো শারমিনের উপর নির্যাতন।

গত ৯জুন সকালে যৌতুকের টাকার জন্য স্বামী আর শশুর পিটিয়ে ও গলা চেপে গুরুতর আহত করে শারমিনকে। আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে। তাকে রেফার্ড করা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। রংপুর নেয়ার পথে উত্তরা ইপিজেড এলাকায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে নীলফামারী থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

পুলিশ সুপার, মুহাম্মদ মোখলেছুর রহমান বলেন যৌতুকের টাকার জন্য শারমিনকে হত্যার কথা তারা অকপটে বিজ্ঞ আদালতে স্বীকোরক্তিমুলক জবানবন্দী দিয়েছে। আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয় ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯