মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দেশে করোনায় আক্রান্ত চিকিৎসকসহ ৩ হাজার স্বাস্থ্যকর্মী

দেশে করোনায় আক্রান্ত চিকিৎসকসহ ৩ হাজার স্বাস্থ্যকর্মী

নিজস্ব প্রতিবেদক :: প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীতে বিপর্যস্ত দেশ। প্রতিদিন রাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এই তালিকায় করোনার বিরুদ্ধে প্রথম সারিতে লড়াই করা যোদ্ধা চিকিৎসকরাও রয়েছেন। দেশে এ পর্যন্ত তিন হাজার ১৬৪ জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

এর মধ্যে শুধুমাত্র চিকিৎসকই এক হাজার তিনজন। আর নার্স ৮৫৩ ও স্বাস্থ্যকর্মী এক হাজার ৩০৮ জন করোনায় আক্রান্ত হয়ে। এর মধ্যে মারা গেছেন ৩৩ জন চিকিৎসক। ১৩ জুন, শনিবার চিকিৎসক,নার্সসহ স্বাস্থ্যকর্মীদের করোনায় আক্রান্ত ও মৃত্যুর এই পরিসংখ্যান প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

প্রাপ্ত তথ্য মতে, ঢাকা বিভাগে ৫৮৮ জন, বরিশাল বিভাগে ১৩, চট্টগ্রাম বিভাগে ১০৯, খুলনা বিভাগে ৫০, রাজশাহী বিভাগে ১৮, রংপুর বিভাগে ২৯, সিলেট বিভাগে ৭৮ এবং ময়মনসিংহ বিভাগে ১১৮ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন।

নার্সদের মধ্যে- ঢাকা বিভাগে ৫০৩ জন, বরিশাল বিভাগে ১৮, চট্টগ্রাম বিভাগে ৭৯, খুলনা বিভাগে ২৬, রাজশাহী বিভাগে ২১, রংপুর বিভাগে ৩১, সিলেট বিভাগে ৬৩ এবং ময়মনসিংহ বিভাগে ১১৮ জন করোনায় আক্রান্ত হয়েছে।

পরিসংখ্যানে মতে, ঢাকা বিভাগে ৫৫৮ জন, বরিশাল বিভাগে ১৭, চট্টগ্রাম বিভাগে ২৫৮, খুলনা বিভাগে ৭২, রাজশাহী বিভাগে ৩৪, রংপুর বিভাগে ৫১, সিলেট বিভাগে ৯৯ এবং ময়মনসিংহ বিভাগে ২১৯ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯