শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দেশে একদিনে ৪ চিকিৎসকের করোনায় মৃত্যু

দেশে একদিনে ৪ চিকিৎসকের করোনায় মৃত্যু

অনলাইন ডেস্ক :: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে ৪ চিকিৎসকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল থেকে রাত ১২ টার মধ্যে তাদের মৃত্যু হয়। করোনায় মৃত চিকিৎসকরা হলেন- ডা. একেএম ফজলুল হক, ডা. গাজী জহিরুল হাসান, ডা. মাহমুদ মনোয়ার ও ডা. আরিফ হাসান।

তথ্য মতে, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জেড এইচ সিকদার উইমেনস মেডিকেল কলেজের অপথালমোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এ কে এম ফজলুল হক।

জানা গেছে, ফজলুল হকের শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান। সবশেষ তিনি জেড এইচ সিকদার মেডিকেল কলেজে কর্মরত ছিলেন। তিনি একজন মুক্তিযোদ্ধা।

এর আগে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এনআইসিভিডির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ার (৪৩) মারা গেছেন।

এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর পেডিয়াট্রিক সার্জারির অধ্যাপক ছিলেন ডা. গাজী জহিরুল হাসান।

অন্যদিকে শুক্রবার রাত ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৪৯তম ব্যাচের ছাত্র ডা. আরিফ হাসান।

জানা গেছে, ডা. আরিফ ৬ দিনের জ্বর নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি ছিলেন। শুক্রবার সকালে তাকে চট্টগ্রামের ট্রিটমেন্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

প্রসঙ্গত, দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ জন চিকিৎসক। এছাড়া, করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৫ জন চিকিৎসক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯