শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের পিকআপ-ট্রাকের সংঘর্ষে ২ বিজিবি সদস্যের নিহত

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের পিকআপ-ট্রাকের সংঘর্ষে ২ বিজিবি সদস্যের নিহত

নিউজ ডেস্ক :: রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২ সদস্য নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৭টার দিকে উপজেলার চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের জোদ গোসাইদাশ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ল্যান্স নায়েক আবু সাঈদ (৩৫) এবং ল্যান্স নায়েক আবদুল বারী (৪০)। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৯ জন। এদের মধ্যে গুরুতর দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, সকালে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি এবং রহনপুরের ৫৯ বিজিবির বেশ কিছু সদস্যকে রাজশাহীতে প্রশিক্ষণে নিয়ে যাচ্ছিল একটি একটি পিকআপ ভ্যান। পথে গোদাগাড়ীর সারেংপুর এলাকায় চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাকের সঙ্গে বিজিবি সদস্যদের বহনকারী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় বিজিবির পিকআপটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বিজিবি সদস্য আবদুল বারী মারা যান। এরপর আহত কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রামেক হাসপাতাল পুলিশ বক্স জানিয়েছে, হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসার পর বিজিবি সদস্য আবু সাঈদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর আহত দুইজনের চিকিৎসা চলছে।

ওসি খাইরুল ইসলাম আরও জানান, ঘটনাস্থলে নিহত আবদুল বারীর মরদেহ তাদের হেফাজতে রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। দুর্ঘটনার পর ট্রাকচালক ও হেলপার পালিয়েছেন। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯