মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!

নিউজ ডেস্ক :: রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে শুক্রবার (১২ জুন) দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন মো. বাবুল (৩০) ও শাহিদা আক্তার (৫০)। র‌্যাব বলছে আটক দুজন মাদক ব্যবসায়ী। তাদের কাছে থেকে প্রায় ৪ লাখ ৩৫ হাজার টাকার মূল্যের ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। র‌্যাব-২ এর কমান্ডিং অফিসার ( সিও) লে. কর্ণেল আশিক বিল্লাহ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ২টার দিকে ধানমণ্ডি থানাধীন ৭ নাম্বার সড়কে ৩৩/এ বাড়ির সামনে অবস্থান নেয় র‌্যাব-২ এর একটি দল। পরে ২টা ২০মিনিটের দিকে প্রাইভেটকারটি সেখানে পৌঁছালে থামার জন্য সংকেত দিলে থামিয়েই দৌঁড়ে পালানোর চেষ্টাকালেই তারা আটক হন। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা ব্যবহৃত প্রাইভেটকারের পিছনের বক্সে নিষিদ্ধ গাঁজা আছে বলে স্বীকার করেন।

তাদের দেয়া তথ্য মতে, প্রাইভেটকারের পিছনের বক্সেও ভিতর থেকে ২৯ কেজি গাঁজা পাওয়া যায়। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৪ লাখ ৩৫ হাজার টাকা। জিজ্ঞাসাবাদে তারা আরো জানায়, পরস্পর যোগসাজোসে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক ক্রয় করে প্রাইভেটকার যোগে বিভিন্ন মালামাল পরিবহনের অন্তরালে সুকৌশলে ঢাকায় নিয়ে এসে সরবরাহ ও বিক্রয় করে আসছিল। তাদেরকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯