শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রাজধানীতে দুর্ঘটনায় রক্তাক্ত ব্যক্তিকে ফেলে পালাননি বাসচালক

রাজধানীতে দুর্ঘটনায় রক্তাক্ত ব্যক্তিকে ফেলে পালাননি বাসচালক

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাস ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছে। তার বয়স আনুমানিক ৫৫ বছর। এই ঘটনায় ঘাতক বাসটি জব্দ ও এর চালককে আটক করেছে পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঠিকানা পরিবহনের বাস চালক সাইদুল ইসলাম অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তিনি নিজে জানান তার চালিত বাসেই সন্ধ্যার পরপরই যাত্রাবাড়ি থানাধীন সাইনবোর্ড বাঁশপট্টি এলাকায় রাস্তা পার হবার সময় ধাক্কা লাগে ওই ব্যাক্তির। এরপর বাস চালকই তাকে হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালে আনার পরপরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বাস চালককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বাসটিও জব্দ করেছে থানা পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯