শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মাতা এবং দক্ষিণ বাংলার আওয়ামীলীগের সিংহ পুরুষ আবুল হাসানাত আবদুল্লাহর সহধর্মিণী মুক্তিযোদ্ধা ও রাজনীতিক সাহান আরা বেগমের রূহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার জুমা বাদ বরিশাল সদর উপজেলার ১০ নংচন্দ্রমোহন ইউনিয়নের পর্ব চন্দ্রমোহন ফকির বাড়ী জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন চন্দ্রমোহন ইউনিয়ন ছাএলীগ নেতা এইচ, এম শাকিল, শরীফ মুহাম্মাদ শাহীন,মিরাজ, হুমায়ন, এইচ এম শাওন প্রমুখ এর উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মোনাজাতে মরহুমার রূহের মাগফেরাত কামনা ও আবুল হাসানাত আবদুল্লাহর দীর্ঘায়ু কামনা ও তার পরিবারের সদস্যদের মঙ্গল কামনা করা হয়। এছাড়াও আ,লীগের নেতাকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত শেষে সবার মাঝে তবারক বিতরণ করা হয়।