শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক :: মাদারীপুরের রাজৈরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইলিয়াস হাওলাদার (৪৮) নামে এক মোয়াজ্জিন নিহত হয়েছেন। শুক্রবার (১২ জুন) সকালে উপজেলার শংকরদীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইলিয়াস একই এলাকার লালমিয়া হাওলাদারের ছেলে। তিনি টেকেরহাট মার্কাজ জামে মসজিদের মোয়াজ্জিন হিসেবে নিয়োজিত ছিলেন।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত জাহান সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে টেকেরহাট মসজিদের দিকে রওনা হন মোয়াজ্জিন ইলিয়াস। পথে শংকরদীরপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি উল্টে যায়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।