শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভার্চুয়াল কোর্টে ২০ কার্যদিবসে মোট ৬০ হাজার আবেদন, জামিন ৩৩ হাজারের বেশি

ভার্চুয়াল কোর্টে ২০ কার্যদিবসে মোট ৬০ হাজার আবেদন, জামিন ৩৩ হাজারের বেশি

নিউজ ডেস্ক :: সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী সারাদেশের সব অধস্তন আদালতে ভার্চুয়াল জামিন শুনানি চলছে। এতে ২০ কার্যদিবসে মোট ৬০ হাজার ৩৮৯টি আবেদন শুনানি শেষে ৩৩ হাজার ১৫৫ আসামির জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন অধস্তন ভার্চুয়াল আদালাত। শুক্রবার (১২ জুন) সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে এতথ্য জানান সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।

সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, সারাদেশে ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরুর দিন থেকে ১১ জুন পর্যন্ত মোট ২০ কার্যদিবসে ৬০ হাজার ৩৮৯টি জামিন আবেদনের শুনানি শেষে ৩৩ হাজার ১৫৫ আসামির জামিন দিয়েছেন ভার্চুয়াল আদালত। এ দিকে ২০ কার্যদিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে ৪৮৯ জন শিশুর জামিন হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৪৬০ জন শিশুকে অভিভাবকের নিকট বুঝিয়ে দেয়া হয়েছে বলে জানান সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।

গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট প্রশাসন। এছাড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি চেম্বার আদালত এবং হাইকোর্ট বিভাগে চারটি ভার্চুয়াল বেঞ্চ গঠন করা হয়। এরপর থেকে নিম্ন আদালতে ভার্চুয়াল কোর্টে জামিন শুনানি শুরু হয়

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯