শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে বাসদের উদ্যােগে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে ‘মানবতার পাঠশালা’

বরিশালে বাসদের উদ্যােগে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে ‘মানবতার পাঠশালা’

নিজস্ব প্রতিবেদক :: করোনা দুর্যোগে শিক্ষার্থীদের কথা চিন্তা করে শুরু হয়েছে অনলাইন ক্লাস। অনেকেই গৃহশিক্ষক রেখে বা অনলাইন ডিভাইসের মাধ্যমে তাদের সন্তানদের পড়াশোনা অব্যাহত রেখেছে। তবে পিছিয়ে পড়ছে হতদরিদ্র এবং করোনায় কর্মহীন পরিবারের সন্তানেরা। এসব সুবিধাবঞ্চিতদের কথা ভেবে বরিশাল জেলা বাসদ শুরু করেছে ‘মানবতার পাঠশালা’র কার্যক্রম। ‘করোনায় থামবে না পড়া’ শ্লোগানকে সামনে রেখে দরিদ্র শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও ছাত্র ফ্রন্টের কার্যক্রমের অংশ হিসেবে চালু হয়েছে এই পাঠশালা।

বাসদের জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, নগরীর বিভিন্ন এলাকার শ্রমিকদের সন্তানদের উন্মুক্ত মাঠে বা বড় হলঘরে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে এ পাঠশালায় পড়াশোনার আয়োজন করা হয়েছে। শিক্ষকরা বিনা বেতনে পাঠদান করাচ্ছেন।

ডা. মনীষা চক্রবর্তী আরো বলেন, সামাজিক দায়িত্ববোধ থেকে ছাত্রফ্রন্টের সদস্য এবং স্বেচ্ছাসেবকরা মিলে মানবতার পাঠশালায় স্বেচ্ছাশ্রম দিতে ১৫০ জন শিক্ষক রাজি হয়েছেন। তারা বরিশাল বিশ্ববিদ্যালয়, সরকারি বিএম কলেজ, সৈয়দ হাতেম আলী কলেজ, সরকারি মহিলা কলেজ, বরিশাল মেডিক্যাল কলেজের শিক্ষার্থী।

১০ জুন বেলা ১১টায় বরিশাল নগরীর ফকির বাড়ি রোডে বাসদ বরিশাল শাখার কার্যালয়ে ব্যতিক্রমধর্মী ‘মানবতার পাঠশালা’র উদ্বোধন করেন বাসদের জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবীব রুমন।

তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যে নগরীর ৩০টি ওয়ার্ডে একটি করে স্কুলসহ বস্তি এলাকায় এই ‘মানবতার পাঠশালা’র মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পরিচালনা করা হবে। এরইমধ্যে রসুলপুর, চাঁদমারী, কাশীপুর, রূপাতলী ও বাঘীয়া এলাকায় মানবতার পাঠশালার কার্যক্রম শুরু করা হয়েছে। প্রতিটি পাঠশালার শিক্ষার্থীদের মাঝে খাতা, কলমসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

মানবতার পাঠশালায় কেউ সহযোগিতা করতে চাইলে (০১৭৯৭-১৪৬৪৬৯ এবং ০১৭৮০-৫৭৯১৪৬) নম্বরে যোগাযোগ করা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯