শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বগুড়ায় প্রকাশ্যে শাকিল নামে এক সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা

বগুড়ায় প্রকাশ্যে শাকিল নামে এক সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক :: বগুড়ায় প্রকাশ্যে শাকিল নামে এক সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের আকাশতারা এলাকায় ওই খুনের ঘটনা ঘটে। নিহত শাকিল শহরের নারুলী তালপট্টি এলাকার শফিকুল ইসলামের ছেলে। তার নামে দুটি হত্যাসহ কয়েকটি মামলা রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দারা জানায়, জুয়ার টাকার ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধ ও পরকীয়ার জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। তারা জানায়, শাকিল ধাওয়াপাড়া ও নারুলী এলকায় বালু ব্যবসার পাশাপাশি জুয়ার আসর নিয়ন্ত্রণ করতো। তার বাড়ি শহরের উত্তর চেলোপাড়ায় হলেও সে বসবাস করতো নারুলী তালপট্টি এলাকায়।

স্থানীয়রা জানান, শাকিলের সঙ্গে একই এলাকার আল আমিন নামের এক যুবকের বিরোধ চলছে। কয়েক বছর আগে আল আমিনকে পুলিশ অস্ত্রসহ আটক করে। এই সুযোগে আল আমিনের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে শাকিল। আল আমিন জামিনে বের হলে এ নিয়ে শাকিলের সঙ্গে বিরোধ চরমে পৌঁছে। এই বিরোধ নিষ্পত্তির জন্য নারুলী পুলিশ ফাঁড়িতে শালিস বৈঠকও হয়েছে।

তারা আরো জানায়, নারুলী এলাকায় জুয়ার আসর থেকে শাকিল ৩০ হাজার টাকা চাঁদা নেয়। এই টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধ দেখা দেয়। ওই বিরোধের জেরে শুক্রবার ১১টার দিকে শাকিল আকাশতারা এলাকায় গিয়ে শাওন ও হাবিব নামের দুইজনকে মারধর শুরু করে। এ সময় ওই দুজনের সহযোগীরা শাকিলকে রামদা দিয়ে কুপিয়ে ফেলে রেখে এলাকা ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, হত্যার সঙ্গে জড়িতদের সনাক্ত করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। জড়িতদের গ্রেফতার করতে অভিযান শুরু হয়েছে। নিহত শাকিলের বিরুদ্ধে ২টি হত্যা মামলা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯