শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পিরোজপুরে প্রতারক চক্রের ফাঁদে পরে ২৫ হাজার টাকা গচ্চা দিলো এক যুবক

পিরোজপুরে প্রতারক চক্রের ফাঁদে পরে ২৫ হাজার টাকা গচ্চা দিলো এক যুবক

নিউজ ডেস্ক :: পিরোজপুরে প্রতারক চক্রের ফাঁদে পা দিয়ে ২৫ হাজার টাকা গচ্চা দিয়েছেন মিঠু শিকদার নামে এক যুবক। তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের সাধনা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। প্রতারণার শিকার মিঠু শিকদার সদর উপজেলার পূর্ব হরিণা গ্রামের জাহাঙ্গীর শিকদারের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ০১৯৭৩-৩৯৭৯৭৩ নম্বর থেকে কল করে মিঠুকে বলা হয় তার বিকাশ অ্যাকাউন্টটি সচল করতে ২৪ হাজার ৫শ’ টাকা অ্যাকাউন্টে জমা করতে হবে। সে অনুযায়ী মিঠু শহরের সাধনা ব্রিজ এলাকার নাহার টেলিকম থেকে নিজের অ্যাকাউন্টে ২৫ হাজার টাকা পাঠান। কিন্তু মোবাইলে এসএমএস এলেও অ্যাকাউন্টে কোনো টাকা জমা হয়নি। এ নিয়ে বিকাশ এজেন্ট বেল্লাল মল্লিকের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।

নাহার টেলিকমের এজেন্ট বেল্লাল মল্লিক জানান, মিঠু তার বিকাশ অ্যাকাউন্টে দ্রুত টাকা পাঠাতে বললে তিনি পাঠিয়ে দেন। এরপর নগদ টাকা চাইলে তার কাছে টাকা নেই বলে জানান। এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয়।

পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, ঘটনাস্থল থেকে ওই যুবককে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯