শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নেপালের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক ভারতীয় নাগরিক নিহত, আহত ২

নেপালের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক ভারতীয় নাগরিক নিহত, আহত ২

নিউজ ডস্ক :: ভারতের দাবিকৃত বিতর্কিত তিন ভূখণ্ড নেপাল মানচিত্রে যুক্ত করে নেয়ার পর প্রতিবেশি এ দুই দেশের মাঝে চরম উত্তেজনা তৈরি হয়েছে। এই উত্তেজনা ক্রমেই সংঘাতের দিকে মোড় নিচ্ছে।

শুক্রবার ভারতের বিহার প্রদেশের সীতামারহি সীমান্ত এলাকায় নেপালের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই ভারতীয় নাগরিক।

দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া ট্যুডে এক প্রতিবেদনে বলছে, শুক্রবার সকালের দিকে বিহারের সীতামারহি সীমান্ত এলাকায় নেপাল সীমান্তরক্ষীদের গুলিতে এক কৃষক নিহত ও আরও দু’জন আহত হয়েছেন।

স্থানীয়রা বলেছেন, নেপাল পুলিশের গুলিতে নিহত যুবকের নাম বিকাশ কুমার রাই (২৫)। মাঠে কৃষিকাজ করার সময় নেপাল সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা অতর্কিত গুলি চালালে ঘটনাস্থলেই মারা যান বিকাশ। এছাড়া লগন রাই নামের অপর এক যুবককে ধরে নিয়ে গেছে নেপাল পুলিশ।

এ ঘটনায় আহতদের উদ্ধার করে সীতামারহি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিহারের সনবর্ষা পুলিশ স্টেশনের আওতাধীন লালবন্দি এলাকার মোহোবা গ্রামের কাছে এই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

বিহার পুলিশের মহাপরিদর্শক সশাস্ত্র সীমা বাল বার্তাসংস্থা এএনআইকে বলেন, ভারত-নেপাল সীমান্তের সীতামারহি এলাকায় গোলাগুলিতে একজন নিহত ও দু’জন আহত হয়েছেন। আমরা এই ঘটনার ব্যাপারে রাজ্য সরকারকে অবহিত করেছি। জেলা প্রশাসন এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে। আমরা সবকিছু পর্যবেক্ষণ করছি।

হতাহতের এই ঘটনার পর সীতামারহি এলাকায় জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভারতের সঙ্গে নেপালের এক হাজার ৮৫০ কিলোমিটার উন্মুক্ত আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং কাজের সন্ধানে এই উন্মুক্ত সীমান্ত পাড়ি দিয়ে উভয় দেশের নাগরিকরা যাতায়াত করেন। করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর গত ২২ মার্চ আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করে দেয় নেপাল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯