শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সিলেটে বস্তাবন্দি মরদেহের পরিচয় মিলছে

সিলেটে বস্তাবন্দি মরদেহের পরিচয় মিলছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের দক্ষিণ সুরমায় উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় (৩০) মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। নিহতের নাম ইউনুছ আহমদ শামিম। তিনি বালাগঞ্জ উপজেলার ঘরপুর দত্তপুর গ্রামের আব্দুল আলীর ছেলে বলে নিশ্চিত করেছেন তারই ভাগনা আলী ইমরান।

আলী ইমরান বলেন, দক্ষিণ সুরমার উত্তর সিলাম ধোপাঘাট এলাকা থেকে পুলিশ বস্তাবন্দি একটি মরদেহ উদ্ধার করেছে জানতে পেরে ওই থানায় থানায় যোগাযোগ করি। নিহতের ভাইসহ আমরা ওসমানী মেডিক্যালে গিয়ে মরদেহ শনাক্ত করি।

নিহতের স্বজনরা জানান, পেশায় আইনজীবী সহকারী ইউনুছ আহমদ শামিম গত সোমবার রাতে ঢাকায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তিনি সিলেট আদালতের ২ নম্বর বার হলের আইনজীবী সহকারী শেডে বসতেন। সংসার জীবনে তার স্ত্রী, ৩ ছেলে ও এক মেয়ে আছেন।

এব‍্যাপারে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, নিহতের স্বজনরা থানায় এসে ছবি দেখে মরদেহটি ইউনুছ আহমদ শামিমের বলে শনাক্ত করেন। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তিনি বলেন, নিহত ব্যক্তি সিলেট বিআরটিএতে গাড়ির কাগজাদি তৈরির কাজ করতেন এবং মহানগরীর এয়ারপোর্ট এলাকায় ভাড়া বাসায় থাকতেন। নারী সংক্রান্ত ঘটনা থেকে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বুধবার দিনগত রাত পৌনে ১টা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়ের করা হয়নি বলে জানান ওসি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯