শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নারায়ণগঞ্জে র‌্যাবের অভিযানে মানবপাচারকারী চক্রের এক সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জে র‌্যাবের অভিযানে মানবপাচারকারী চক্রের এক সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :: নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানাধীন বক্তাবলী এলাকায় মানবপাচার মামলার এজাহার নামীয় আসামি আবু তাহের প্রধানকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। বুধবার (১০ জুন) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার। এর আগে দুপুর ২টায় এ অভিযান পরিচালিত হয়।

র‌্যাব জানায়, আবু তাহের প্রধানসহ (৪৫) আরও ৩ জন আসামি সংঘবদ্ধ মানব পাচারকারী দলের সদস্য। তারা মো. মিজানুর রহমান (৪২) এর ছোট ভাই মেহেদী হাসান (২৪), চাচাত ভাই নাসিম চৌধুরী (৪০) সহ আরও অজ্ঞাতনামা অনেককে কানাডায় পাঠানোর নামে ভারতে পাচার করে জিম্মি ও নির্যাতন করে। ভাইয়ের কাছে থাকা ৩ হাজার ইউএস ডলার, ভারতীয় রুপি, ২টি এন্ড্রয়েড মোবাইল ফোন, হাতঘড়িসহ জিনিসপত্র নিয়ে নেয় এবং নগদ ও বিকাশের মাধ্যমে তাহাদের কাছ থেকে ৩৩ লাখ টাকাসহ সর্বমোট ৪০ লাখ টাকা হাতিয়ে নেয়।

ওই ঘটনা সংক্রান্তে ভিকটিমদ্বয়ের ভাই মো. মিজানুর রহমান (৪২) নিজে বাদী হয়ে ডিএমপি, ঢাকার তেজগাঁও থানায় একটি মানব পাচার মামলা দায়ের করেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে র‌্যাব-১১ এর একটি চৌকষ আভিযানিক দল মানব পাচার মামলার আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে। নারায়ণগঞ্জে বেশ কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করার পর সবশেষ বক্তাবলী এলাকা থেকে মামলার এজাহার নামীয় আসামি আবু তাহের গ্রেফতার করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯