শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর কাউনিয়া পুরানপাড়া ৩ নং ওয়ার্ড শহীদ আরজু মনি ইস্কুলের পঞ্চিম পাশে ষ্টীল ফার্নিচার ব্যবসায়ী বেল্লাল জমিন ও ব্যবসা দেখিয়ে এলাকার মানুষের কাছ থেকে ৭৫ লাখ টাকা নিয়ে রাতের আধারে পরিবারবর্গ নিয়ে পালিয়ে যায়।
গত (৭ এপ্রিল) নগরীর একটি বাসা থেকে ব্যবসায়ির ছেলে সোহেলকে উদ্ধার করে কাউনিয়া থানায় নিয়ে যায় পাওনাদারের। থানার ওসি আজিম মোর্শেদ ৮ঘন্টা বসিয়ে রেখে সবাইকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে বলেন, আপনারা তাকে থানায় কেনোও নিয়ে আসছেন তাকে কি জোরকরে নিয়ে আসছেন তাহলে আপনাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিবো। জায়গাজমি আদালতে ফয়সালা দিবে সেখানে গিয়ে মামলা করেন।
ওই চৌকস পুলিশ কর্মকর্তার কথা শুনে সবাই থানা থেকে বের হয়ে চলে যায়। কিন্তু টাকার লোভে পরে ওসি ২৬ জনের অভিযোগ না নিয়ে গোপনে এক জনের পক্ষ নিয়ে জোরপূর্বক জমি দখলের পায়তার ও পাওনাদারদের হয়রানির করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এক প্রবাসী ওই জমিন ক্রয় করছে বলে দাবী করেন, আর প্রবাসী ও এলাকার কিছু রাজনৈতিক রাঘোবোয়ালদের সঙ্গ নিয়েছেন এবং ওসিসহ কিছু চৌকস পুলিশ কর্মকতাদেরও।
জানাযায়, প্রবাসীর এক ভাই সেনাসদস্য হওয়ায় সে এলাকার কিছু লোক এবং থানার ওসিকে হাতে নিয়ে অবৈধভাবে জমিন দখলের পায়তারা চালিয়ে যাচ্ছে। প্রবাসীর কাছে নেই কোনো দলিল এবং লিখিত কোনোও প্রমাণ তার পরও চৌকস পুলিশ কর্মকর্তারা টাকার বিনেময়ে প্রায় দিন থানার ওসির গাড়ি নিয়ে জমিন দখল করতে আসে বলে প্রতিনিধিকে জানায় পাওনাদারেরা।
তারা আরোও বলেন, জমিন দখলের জন্য মরিয়া হয়ে উঠছে কাউনিয়া থানার ওসি ও তার কিছু পুলিশ সদস্যরা। তারা বলেন, ব্যবসায়ী বেল্লাল আমাদের কাছ থেকে টাকা নিয়েছেন যাহার স্বাক্ষরসহ চেক বই ও স্টাম আছে আমরা ওসিকে দেখিয়েছি কিন্তু তার পরেও আমাদের কথা না শুনে প্রবাসীর কথা মতো বিভিন্ন সময়ে পুলিশ এসে আমাদের হয়রানি করে এবং বলে ভালো যদি চাও তা হলে জমিনের ধারে কাছে আশিস না। পুলিশ জনগনের বন্ধু বলে কিন্তু দেখি তারা টাকার বন্ধু।
পাওনাদারেরা বলেন, চৌকস ওসি কাউনিয়া থানায় যোগদানের পর থেকে কেউ সঠিক বিচার পায়নি। এমনকি বিচারের জন্য গিয়ে বিভিন্ন হয়রানি শিকার হয়েছেন অনেকে। ওসি থানাকে ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে রেখেছেন। যে টাকা দিতে পারে তার অভিযোগ নেয়! না হয় অপমান অপদস্থ হয়ে থানা থেকে বের হতে হয়।
তারা বলেন, গতকাল (৯ জুন ) ওসি এক গাড়ি পুলিশ নিয়ে জমিন দখল করতে গেলে এলাকার পাওনাদারের বাধায় তা ব্যর্থ হয়। পুলিশের এমন ভূমিকা দেখে সাধারন মানুষের মনে হাস্যকর সৃষ্টি হয়েছে। এলাকার এক প্রবীন রাজনৈতিক বাদসা হোসেন বলেন, যেভাবে পুলিশের টিম এখানে এসেছে তাতে মনে হয়েছে এখানে যুদ্ধ লেগেছে। সে আরোও বলেন, মানুষ সমস্যয় পরে ফোন দিলে তখন পুলিশের এমন ভূমিকা দেখা জায়না আর এখন প্রবাসীর টাকার ঘ্রাণে থানার ওসিসহ পুলিশ সদস্যরা এসেছেন অবৈধভাবে জমিন দখলের কাজে।
পলাশপুরের এক সাংবাদিক বলেন, আমি ৭ জুন পলাশপুরের মাদক ব্যবসায়িদের নিয়ে নিউজ করি। এতে মাদক ব্যবসায়িরা আমাকে মারার জন্য পদ রোধ করিলে আমি এক বাসায় গিয়ে কাউনিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ আমাকে উদ্ধার করে। কিন্তু পরে মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিতে গেলে ওসি আমার কথা শুনার আগেই বলে প্রতি মাসে মাদক ব্যবসায়িদের কাছ থেকে পাঁচ শত টাকা নেও আমার কাছে অভিযোগ আছে। এখন টাকা না পেয়ে পত্রিকায় রির্পোট করেছো আবার থানায় আসছো ওদের বিরুদ্ধে অভিযোগ দিতে। তোমরা কি মনে করো তোমাদের কথা মতো আমরা কাজ করবো। কারা মাদক ব্যবসায়ী তা তোমাদের মতো সাংবাদিকের কাছ থেকে জানতে হবে না।
ওই চৌকস পুলিশ কর্মকর্তার কথা শুনে সংবাদকর্মী থানা থেকে বের হয়ে যান। বাংলাদেশ মানবাধিকার কমিশনের কাউনিয়া থানা শাখার সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম বলেন, আমি এক দিন থানায় গিয়ে ছিলাম দু‘ গ্রুপের মধ্যে মারামারির ঘটনা নিয়ে কিন্তু ওসি কোনো কথা না শুনে বাজে মন্তব্য করে। আমি সবাইকে নিয়ে চলে আসি। গোপন সূত্রে জানাযায়, ওসিকে খুশি না করালে কোনো অভিযোগ নেয় না থানায়। টাকার বিনেময়ে ওসি জমিন দখলসহ যে কোন কাজ করতে প্রস্তুত।