শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ডিএমপির ৭ ইন্সপেক্টরকে পদমর্যাদায় বদলি

ডিএমপির ৭ ইন্সপেক্টরকে পদমর্যাদায় বদলি

নিউজ ডেস্ক ॥ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরিদর্শক (ইন্সপেক্টর) পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে তাদের বদলি করা হয় বলে বুধবার (১০ জুন) জানানো হয়।

বদলিকৃতদের মধ্যে ডিএমপির নিরস্ত্র পুলিশ পরিদর্শক মামুন হাচানকে গোয়েন্দা দক্ষিণ বিভাগে এবং নিরস্ত্র পুলিশ পরিদর্শক কাজী মো. নাসিরুল আমীনকে সিরিয়াস ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-উত্তর বিভাগের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক কাজী মাহাবুব আলমকে ট্রাফিক-পশ্চিম বিভাগে, ট্রাফিক-উত্তর বিভাগের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবুল কালাম আযাদকে ট্রাফিক-পশ্চিম বিভাগে, শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক (পিআই-দক্ষিণখান) এটিএম মজিবুর রহমানকে পিআই-কাফরুল, শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক (পিআই-মিরপুর) মুস্তফা কামালকে পিআই-দারুসসালাম এবং শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক (পিআই-দারুসসালাম) মো. মাহফুজুল হক বকসীকে পিআই-মিরপুর হিসেবে বদলি করা হয়েছে। আদেশ দুটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯