রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দিল্লির মুখ্যমন্ত্রী করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে

দিল্লির মুখ্যমন্ত্রী করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে

নিউজ ডেস্ক ॥ করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ দেখা দেয়ায় সেলফ আইসোলেশনে গেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার তার করোনা টেস্ট করা হবে বলে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রোববার থেকেই অসুস্থতা দেখা দিয়েছে কেজরিওয়ালের। জ্বরের পাশাপাশি কাশিও রয়েছে তার। এ কারণে গতকাল থেকেই আর কারও সঙ্গে দেখা করেননি দিল্লির মুখ্যমন্ত্রী। বাতিল করা হয়েছে সব মিটিং।

ভারতে করোনা সংক্রমণের অন্যতম হটস্পট দিল্লি। রাজ্যটিতে এ পর্যন্ত ২৮ হাজারের বেশি মানুষ করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। মারা গেছেন প্রায় আটশ’ জন। গত ১ জুনের পর থেকে প্রতিদিনই দিল্লিতে ১২০০’র বেশি নতুন সংক্রমণের খবর এসেছে৷

এর মধ্যে যোগ হয়েছে চিকিৎসা বিতর্ক। সম্প্রতি কেজরিওয়াল ঘোষণা দিয়েছেন, দিল্লি সরকারের পরিচালিত হাসপাতালগুলোতে শুধু স্থানীয়দেরই চিকিৎসা হবে। কিন্তু ভারতের রাজধানী, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে, সেখানে এমন সংকীর্ণ নীতি প্রণয়ন নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।

তাছাড়া, গোটা ভারতের মতো দিল্লিতেও সোমবার থেকে শিথিল হচ্ছে লকডাউনের বিধিনিষেধ। ফলে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে খোদ মুখ্যমন্ত্রীর শরীরেই করোনার উপসর্গ দেখা দেওয়ায় দিল্লির প্রশাসনিক মহলে উদ্বেগ আরও বেড়েছে৷

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯