রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দাউদ ইব্রাহিমকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ পাক সেনাদের বিরুদ্ধে?

দাউদ ইব্রাহিমকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ পাক সেনাদের বিরুদ্ধে?

অনলাইন নিউজ ॥ প্রাণঘাতী করোনাভাইরাসে (কোবিড-১৯) মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের মৃত্যু হয়নি। পাকিস্তানি সেনাবাহিনীর নির্দেশে গোপন অভিযানে তাকে হত্যা করা হয়। ভারতীয় গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে লন্ডনের একটি প্রভাবশালী সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে বলে জানায়।

ওই খবরে বলা হয়, কয়েক মাস আগে করাচিতে কঠোর নিরাপত্তায় মোড়া ডন দাউদ ইব্রাহিমের আড্ডায় এই অভিযানটি চালানো হয়। সেনাবাহিনীর চিকিৎসক শাখা এই অভিযান চালায়। আর এ কারণেই হঠাৎ একের পর এক অঙ্গ বিকল হয়ে দাউদের মৃত্যু হয়েছে। মনে করা হচ্ছে— সম্ভবত কোনো বিষাক্ত রাসায়নিক ইঞ্জেকশন তার শরীরে দেয়া হয়েছিল।

এদিকে গত শনিবার দাউদের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে। এরপর দাউদের ভাই আনিস ইব্রাহিম মুম্বাইয়ের কয়েকটি সংবাদমাধ্যমে জানায়, ‘ভাই (দাউদ) এবং তার ডান হাত ছোটা শাকিল সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করছেন।’

ভারতের গোয়েন্দা সূত্র জানায়, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই’র নির্দেশেই আনিস এই বার্তা পাঠিয়েছে। কারণ দাউদের পরিবারকে ডনের মৃত্যুসংবাদ অস্বীকার করার নির্দেশই দিয়েছে আইএসআই।

ওই প্রতিবেদনে বলা হয়, ২০১৭ থেকে দাউদের বিরুদ্ধে তৎপর হয় পাকিস্তানের সেনা বাহিনীর একটি অংশ। তখন থেকেই দাউদকে হত্যার পরিকল্পনা সাজানো শুরু হয়। তাদের সূত্রও জানায়, মূলত মার্কিন চাপেই এই সিদ্ধান্ত। বহু মার্কিন নাগরিককে হত্যায় অভিযুক্ত দাউদকে করাচি ত্যাগ করার জন্য পাকিস্তানের ওপরে চাপ দেয় আমেরিকা। ভারতও দাউদ ও পশ্চিম এশিয়ার নানা জায়গায় থাকা তার আত্মীয় স্বজনদের বিষয়ে মার্কিন এবং অন্য কয়েকটি দেশের গোয়েন্দা সংস্থাকে রিপোর্ট সরবরাহ করে গোপন অভিযানের জন্য চাপ বাড়াচ্ছিল।

আরো বলা হয়, মার্কিন অভিযানে বিন লাদেনের মৃ্ত্যুর পরে যে ভাবে পাকিস্তানের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে, তার পুনরাবৃত্তি চায়নি দেশটি। তাই পাক সেনাবাহিনী দাউদকে হত্যার পরিকল্পনা করেছিল। একইসঙ্গে সঙ্গে অপরাধ জগতে তার প্রভাব আটকাতে মৃত্যুসংবাদ গোপন করারও কৌশল নেয় হয়।

এদিকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানায়, দাউদের মৃত্যুর সুনির্দিষ্ট খবর তাদের কাছে নেই। ওসামা বিন লাদেনের মৃত্যুর পর থেকেই ভারত, আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন দাউদকে আশ্রয় দেয়া বন্ধ করে আদালতে হাজির করার জন্য পাকিস্তানের ওপর চাপ দিচ্ছে।

এই পরিস্থিতিতে ডনের মৃত্যু সংবাদ ছড়িয়ে পাকিস্তান লাভবান হতে পারে বলে মনে করছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভারত সরকার মনে করে দাউদ বেঁচে আছে এবং বিশ্ব জুড়ে নিজের অপরাধ-সাম্রাজ্য দিব্যি পরিচালনা করে চলেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯