শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রাজধানীর ৩৮ এলাকা ইয়েলো জোন চিহ্নিত

রাজধানীর ৩৮ এলাকা ইয়েলো জোন চিহ্নিত

নিউজ ডেস্ক ॥ দেশে ব্যাপক হারে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে এলাকাভিত্তিক লকডাউনের উদ্যোগ নিয়েছে সরকার। বেশি আক্রান্ত এলাকাকে রেড, অপেক্ষাকৃত কম আক্রান্ত এলাকাকে ইয়োলো ও একেবারে কম আক্রান্ত বা সংক্রমণমুক্ত এলাকাকে গ্রিন জোন হিসেবে চিহ্নিত করে স্বাস্থ্যবিধি বাস্তবায়ন করা হবে। গ্রিন জোনে সতর্কতা এবং ইয়েলো জোনে সংক্রমণ যেন আর না বাড়ে সেজন্য পদক্ষেপ থাকলেও রেড জোনে করোনার বিশেষ গাইডলাইন অনুযায়ী কঠোর হবে পুলিশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, আজ ৭ জুন, রবিবার থেকেই কিছু জায়গা উপরোক্ত তিন জোনে বিভক্ত হয়ে নতুন করে লকডাউন শুরু হচ্ছে।

শনিবার (৬ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সর্বশেষ আপডেট করা তালিকায় ঢাকা মহানগরীর ৩৮টি এলাকাকে ইয়েলো জোন চিহ্নিত করে ‘আংশিক লকডাউন’ হিসেবে দেখানো হচ্ছে। এখন পর্যন্ত রেড জোন চিহ্নিত করে ঢাকার কোনো এলাকাকে পুরোপুরি লকডাউন দেখানো হচ্ছে না।

আংশিক লকডাউন চিহ্নিত ৩৮টি এলাকা হলো- আদাবর, উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, ওয়ারী, কদমতলী, কলাবাগান, কাফরুল, কামরাঙ্গীরচর, কোতয়ালী, খিলক্ষেত, গুলশান, গেন্ডারিয়া, চকবাজার, ডেমরা, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, দক্ষিণখান, দারুসসালাম, ধানমন্ডি, নিউমার্কেট, পল্টন মডেল, পল্লবী, বংশাল, বাড্ডা, বিমানবন্দর, ভাটারা, মিরপুর মডেল, মুগদা, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, রমনা মডেল, লালবাগ, শাহআলী, শাহজাহানপুর, শেরেবাংলা নগর, সবুজবাগ, সুত্রাপুর ও হাজারীবাগ থানা এলাকা।

সর্বশেষ পরিসংখ্যান অনুসারে দেশে মোট দেশে মোট ৬৩ হাজার ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকা জেলায় শনাক্ত হয়েছেন ২০ হাজার ৭০৭ জন। এদের মধ্যে ঢাকা মহানগরী এলাকাতেই আক্রান্ত ১৯ হাজার ৩২৭ জন।

মহানগরীর মিরপুর এলাকায় সর্বোচ্চ ৯৬৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরপর মহাখালীতে দ্বিতীয় সর্বোচ্চ ৪৫৭ চন আক্রান্ত রোগী পাওয়া গেছে। এর পরে আছে উত্তরায় ৪৩৩ জন, মুগদায় ৪২৮ জন ও মোহাম্মদপুরে ৩৯৪ জন।

এছাড়া যাত্রাবাড়ীতে ৩৮৭ জন, কাকরাইলে ৩০০ জন, ধানমণ্ডিতে ২৯৪ জন, মগবাজারে ২৫৫ জন, তেজগাঁওয়ে ২৫১ জন, রাজারবাগে ২২১ জন, খিলগাঁওয়ে ২১৯ জন, লালবাগে ২০৬ জন, রামপুরায় ১৯৭ জন, বাড্ডায় ১৯৫ জন, মালিবাগে ১৬৪ জন, গুলশানে ১৬৩ জন, বাবুবাজারে ১৬২ জন, গেন্ডারিয়ায় ১৪২ জন, ওয়ারীতে ১২৪ জন, বাসাবোতে ১২২ জন, বংশালে ১০৯ জন এবং আগারগাঁওয়ে ১০৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯