সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভারতে করোনামুক্ত হচ্ছে সেপ্টেম্বরেই!

ভারতে করোনামুক্ত হচ্ছে সেপ্টেম্বরেই!

অনলাইন ডেস্ক ॥ নভেল করোনাভাইরাসের সংক্রমণ যখন ভারতজুড়ে হু-হু করে বাড়ছে, তখনই একটি গবেষণা দেশটির জন্য আশার সংবাদ শুনিয়েছে। ম্যাথামেটিক্যাল মডেলের সাহায্যে করা এই গবেষণা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর মাসেই নাকি করোনা থেকে পুরোপুরি মুক্তি পেতে চলেছে ভারত। অনলাইন জার্নাল এপিডিমিওলজি ইন্টারন্যাশনালে প্রকাশিত ওই গবেষণার বরাতে আজ ৭ জুন, রবিবার এ সংবাদ জানিয়েছে দেশটির গণমাধ্যম নিউজএইট্টিন। দেশটির পাবলিক হেলথ বিভাগের ডেপুটি অ্যাসিসটেন্ট ডিরেক্টর ড. অনিল কুমার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডেপুটি অ্যাসিসটেন্ট ডিরেক্টর রুপালি রায় ওয়ার্ল্ডোমিটারের থেকে পাওয়া সারা বিশ্বের করোনায় আক্রান্তের সংখ্যা থেকে গবেষণাপত্রটি তৈরি করেছেন। এই গবেষণা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, যখন আক্রান্তের সংখ্যা সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা এবং মৃত্যুর সংখ্যার অনুপাত একই রেখায় থাকবে, তখন ধীরে ধীরে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যাবে৷ গবেষকরা এই মুহূর্তে দেশের আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা এবং সুস্থ হয়ে যাওয়ার সংখ্যার বিশ্লেষণ করে আশা প্রকাশ করছেন, মোটামুটি সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে করোনামুক্ত হতে পারে ভারত। আক্রান্তের হিসেবে বর্তমানে ষষ্ঠ স্থানে আছে ভারত। দেশটিতে মোট ২ লাখ ৪৬ হাজার ৬২২ জন আক্রান্তের মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন ৬ হাজার ৯৪৬ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ১৮ হাজার ৬৯৫ জন ও চিকিৎসাধীন ১ লাখ ২০ হাজার ৯৮১ জন। ৮ হাজার ৯৮১ জনের অবস্থা বর্তমানে গুরুতর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯