শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিহঙ্গ পরিবহনের চালক রিমান্ড শেষে কারাগারে

বিহঙ্গ পরিবহনের চালক রিমান্ড শেষে কারাগারে

নিউজ ডেস্ক ॥ রাজধানীর বাংলামোটরে বাসচাপায় মোটরসাইকেল আরোহীসহ দুজন নিহতের ঘটনায় হওয়া মামলায় বিহঙ্গ পরিবহনের চালক জাফর মোল্লাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একদিনের রিমান্ড শেষে রোববার (৭ জুন) তাকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম চৌধুরী। অপরদিকে আসামিপক্ষে আইনজীবী জামিন আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার মেট্রোলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত শুক্রবার (৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইলিয়াস মিয়া জাফর মোল্লার একদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

বৃহস্পতিবার (৪ জুন) বেলা সোয়া ১১টার দিকে শাহবাগ থেকে বাংলামোটর সিগন্যাল পার হয়েই বিহঙ্গ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাত ঘেঁষে চলা একটি মোটরসাইকেল ও একজন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুজনের মৃত্যু হয়। ঘটনার পরপরই সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশ বাসটি জব্দ ও চালক জাফর মোল্লাকে আটক করেন।

এসআই আমিনুল ইসলাম চৌধুরী জানান, এ ঘটনায় নিহত মকসুদুর রহমানের ভাই বাদী হয়ে ওইদিনই শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় জাফর মোল্লার বিরুদ্ধে ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৯৮/৯৯/১০৫ ধারায় নিয়ন্ত্রণহীন যান চলাচলের মাধ্যমে দুর্ঘটনায় প্রাণহানির অভিযোগ আনা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯