শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
নিউজ ডেস্ক ॥ বাংলাদেশের সংসদ সদস্য (এমপি) কাজী শহীদ ইসলাম পাপুল কুয়েতে গ্রেপ্তার হয়েছেন। গতকাল রাতে তিনি গ্রেফতার হন বলে অনুসন্ধান ২৪কে নিশ্চিত করেছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবুল কালাম।
আজ সকালে পাপলুর আটক হওয়ার বিষয়টি জেনেছেন বলে জানিয়েছেন তিনি।
শহীদ ইসলাম পাপুর বিরুদ্ধে কুয়েতে আদম ব্যবসায় অনিয়ম এবং হাজার কোটি টাকার কারবারে অভিযুক্ত হওয়ার খবর রয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে অর্থ ও মানবপাচার এবং ভিসা জালিয়াতির অভিযোগে কুয়েতে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় মোট তিনজন জড়িত ছিল বলে তখন খবর পাওয়া যায়। বাকি দুজন পালিয়েছিলেন। ওই দুজনের একজন শহীদ ইসলাম পাপুল ছিলেন বলে গুঞ্জন রয়েছে।