মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
রিপন রানা :: বরিশাল নগরির ৫ নং ওয়ার্ড পলাশপুরের মোঃপুর এলাকায় সুমন ওরফে মান্না সুমন ও তার স্ত্রীসহ বেশ কয়েকজন মিলে চালাচ্ছে জমজমাট মাদক বাণিজ্য। বর্তমানে মহামারী নোবেল করোনা ভাইরাস মোকাবেলায় কাউনিয়া থানার পুলিশ বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এবং মহামারী করোনা মোকাবেলায় কাউনিয়া থানা পুলিশ ব্যস্ত সময় পার করছে। যার প্রশংসা তারা রাখে তবে করোনা অতঙ্কেও থেমে নেই মাদক ব্যবসার বাজার। কাউনিয়া থানার চিহ্নিত কয়েকটি স্থাণে মাদক বিক্রি হচ্ছে বিগত যে কোন সময়ের চেয়ে বেশি।
মাদক ব্যাবসায়ীরা তাদের মাদক রাতের আধারে কে ডি সি থেকে একমাত্র নিরাপদ পথ হিসাবে বরিশালের কীর্তনখোলা নদী পথ থেকে মাদক সাপ্লাই করছে। গাঁজা, মদ, ইয়াবা, ফেন্সিডিল, এগুলোবেশীরভাগই রাতের আধাঁরে নদী পথে রাতের আধাঁরে মোঃপুর এলাকায় অভিনব কায়দায় মাদক চালান করে থাকেন।
সূত্র জানায়, এখন মাদকের চাহিদা খুব বেশি। আর প্রশাসনও তেমন এ বিষয়ে গুরুত্ব দিচ্ছে না, তারা করোনা প্রতিরোধে সময় দিচ্ছে। ফলে মাদক ব্যবসায়িদের মৌসুম চলছে।
স্থানীয় সুশিল সমাজের দাবি যাতে প্রশাসন করোনার এই খারাপ সময়ের পাশাপাশি মাদকের বিরুদ্ধেও অভিযান অব্যাহত রাখে। নতুবা ধ্বংস হবে কাউনিয়া থানার যুব ও তরুণ সমাজ।