শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
নিউজ ডেস্ক :: মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ’র স্ত্রী ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র মা ও কেন্দ্রীয় মহিলা লীগ নেত্রী শাহান আরা আব্দুল্লাহ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রাজধানীর শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে বরিশাল গৌরনদী আগৈলঝাড়া আসনের সাংসদ হাসানাত পত্নীর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্বামী ও চার সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস অনুসন্ধান ২৪কে জানান, গত শুক্রবার সকালে বুকে ব্যথা অনুভব করলে স্বজনেরা শাহান আরা আব্দুল্লাহকে রাজধানীর শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। চিকিৎসকেরা পরে তাকে নিবির পর্যবেক্ষণ কেন্দ্রে রাখেন। সেখানে রাত সাড়ে ১১টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
শাহানারা আব্দুল্লাহ ১৯৭৫’র ১৫ আগস্টের শহীদ সুকান্ত আব্দুল্লাহ’র মা। তার স্বামী সাংসদ আবুল হাসানাত আব্দুল্লাহ পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহবায়ক।