সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নাসিমের শারীরিক পরিস্থিতি ডিপ ক্রিটিক্যাল

নাসিমের শারীরিক পরিস্থিতি ডিপ ক্রিটিক্যাল

নিউজ ডেস্ক ॥ সাবেক স্বাস্থ্যমন্ত্রী, ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের শারীরিক পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

এখন পর্যন্ত তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি বলে পরিবার ও আওয়ামী লীগের সূত্র থেকে জানা গেছে।

রোববার (০৭ জুন) বিকেল ৩টায় মোহাম্মদ নাসিমের ছেলে তানভির শাকিল জয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি (মোহাম্মদ নাসিম) কোমায়।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, উনার অবস্থার কোনো উন্নতি হয়নি। নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। অবস্থা অপরিবর্তিত।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মোহাম্মদ নাসিম গত শুক্রবার (০৫ জুন) ভোরে ব্রেন স্ট্রোক করেন। ওই দিনই জরুরিভাবে তার অপারেশন করা হয়। অপারেশনের পর চিকিৎসকরা তাকে ৪৮ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রেখেছিলেন।

শনিবার (০৬ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ৫ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। বিকেলে মেডিক্যাল বোর্ড সভা করে তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে। চিকিৎসকদের বোর্ড তাকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেন।

বোর্ড সভা শেষে বোর্ডের সদস্য দেশের প্রখ্যাত নিউরোলজিস্ট অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ জানিয়েছিলেন, মোহাম্মদ নাসিমের ডায়াবেটিস আছে। ব্লাড প্রেশারও আছে। এরমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরপর আবার ব্রেন স্টোক করেছেন। সবমিলিয়ে তার অবস্থা সংকটাপন্নই।

বোডের আরেক সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া বলেছিলেন, মোহাম্মদ নাসিমের শারীরিক পরিস্থিতি ডিপ ক্রিটিক্যাল। ৭২ ঘণ্টা পর্যবেক্ষণ সময় না গেলে কিছু বলা যাচ্ছে না।

গত সোমবার (০১ জুন) সকালে করোনার উপসর্গ নিয়ে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন নাসিম। পরে রাতে তার করোনা পরীক্ষার রিপোর্টে পজিটিভ আসে। এরমধ্যে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও শুক্রবার সকালে ব্রেন স্ট্রোক করেন। এর আগে ওয়ান ইলেভেনের সময় কারাবন্দি অবস্থায় স্ট্রোক করেছিলেন নাসিম। এবার দ্বিতীয়বার স্ট্রোক করলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯