শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চলতি বছরের নতুন রুটিন হয়নি এইচএসসি পরীক্ষার

চলতি বছরের নতুন রুটিন হয়নি এইচএসসি পরীক্ষার

নিউজ ডেস্ক ॥ করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর কারণে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হলেও নতুন কোনো রুটিন হয়নি বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। ‘আগামী ১৫ জুলাই থেকে’ এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে বলে ফেসবুকে যে রুটিন ঘুরছে তা সত্য নয় জানিয়ে আন্তঃশিক্ষা বোর্ড বলছে, এটা উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

রোববার (৭ জুন) ফেসবুকে ‘সংশোধিত’ আকারে একটি রুটিন প্রকাশ পায়। রোববারের তারিখ দিয়েই রুটিনটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে জানতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, রুটিনটি ভুয়া। আমরা কোনো রুটিন প্রকাশ করিনি। রুটিন প্রকাশ করলে ওয়েবসাইটে দেওয়া হবে। কেউ উদ্দেশ্যমূলকভাবে এটা তৈরি করে ছড়িয়েছে।

এবিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বলেন, করোনা পরিস্থিতির কারণে এইচএসসি পরীক্ষার কোনো রুটিন হয়নি।

খোঁজ নিয়ে জানা যায়, ভুয়া রুটিনটি দেশর বিভিন্ন প্রান্তে শিক্ষকদের কাছেও চলে গেছে। কেউ কেউ ফেসবুকে আপলোড করছেন।

গত ১ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত এইচএসসির তত্ত্বীয় এবং ৫ থেকে ১৩ মে’র মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা শেষ করার সূচি নির্ধারিত ছিল। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের কারণে পরীক্ষা স্থগিত করা হয়। করোনা ভাইরাসের কারণে ১৭ মার্চ হতে শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ রয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি জিয়াউল হক জানান, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রায় ১৩ লাখ পরীক্ষার্থী অংশ নেবে।

প্রাণঘাতী এ ভাইরাসের কারণে গত ১৬ মার্চ মন্ত্রিসভার বৈঠকে ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করার সিদ্ধন্ত হয়। এছাড়া শিক্ষার্থীদের নিজ বাড়িতে অবস্থানের নির্দেশনা দেয় সরকার। গত ৩১ মে সীমিত পরিসরে অফিস খোলা হলেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

করোনা ভাইরাসের কারণে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরুরও কোনো তারিখ নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান মু. জিয়াউল হক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯