মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
হাটহাজারীতে দুই ভাইয়ের করুণ মৃত্যু ৮ ঘণ্টার ব্যবধানে করোনায়

হাটহাজারীতে দুই ভাইয়ের করুণ মৃত্যু ৮ ঘণ্টার ব্যবধানে করোনায়

নিজস্ব প্রতিবেদক ॥ হাটহাজারীতে করোনা উপসর্গ নিয়ে ৮ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহতরা হলেন- পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব দেওয়ান নগর জোহরা বাপের বাড়ির মরহুম গোলাম রসুলের ছেলে মধ্যপ্রাচ্য প্রবাসী মো. শাহ আলম (৩৬) এবং তার ছোট ভাই হাটহাজারী বাজারের এন জহুর মার্কেটের কাপড়ের দোকানের ব্যবসায়ী মো. শাহ জাহান (২)। গতকাল শুক্রবার বেলা ২টার দিকে চমেক হাসপাতালে মারা যান শাহ আলম, এর ৮ ঘণ্টা পর রাত ১০টার দিকে একই হাসপাতালে মারা যান ছোট ভাই ব্যবসায়ী শাহজাহান। মাত্র ৮ ঘণ্টার একই পরিবারের দুই ভাইয়ের করুণ মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে। নিকটাত্মীয়দের অভিযোগ হাসপাতালে আইসিইউ বেড না পাওয়াতে বিনা চিকিৎসায় দুই ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে চোখের সামনেই।

সূত্রে জানা গেছে, দুই ভাই করোনা উপসর্গ নিয়ে প্রায় চার দিন পূর্বে চমেক হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে শ্বাসকষ্ট দেখা দিলে ডাক্তার তাদের আইসিইউতে রাখার পরামর্শ দেয়। কিন্তু হাসপাতালে অনেক ধরনা দিয়েও আইসিইউ বেড না পাওয়াতে গতকাল শুক্রবার বেলা ২টার দিকে শাহ আলম মারা যায়। একইভাবে আইসিইউর অভাবেই শ্বাসকষ্ট নিয়ে রাত ১০টার দিকে মারা যায় ব্যবসায়ী শাহজাহান।

মধ্যপ্রাচ্যের দুবাইয়ের আবীরস্থ সবজি মার্কেটে কাজ করতেন মো. শাহ আলম (৩৬) । গেল জানুয়ারি মাসের শেষের দিকে প্রবাস থেকে ছুটিতে দেশের বাড়িতে বেড়াতে আসেন। করোনার সংকটের কারণে আটকা পড়েন দেশে। গত ৭/৮ বছর আগে বিয়ে করেন নিহত শাহ আলম।

সংসারে ৬ বছর বয়সী সানজিত নামের একটি সন্তান রয়েছে তার। শাহ আলমের ছোট ভাই নিহত শাহজাহান (৩২) হাটহাজারী বাজারের কাচারী সড়কের এন জহুর শপিং সেন্টার মার্কেটের কাপড়ের দোকান আপন ফ্যাশনের মালিক। বিবাহিত শাহজাহান সওদাগরের স্ত্রী ও ৫ বছর বয়সী এক কন্যা ও ১ বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে।

নিহত শাহ আলমের আপন খালাত ভাই মধ্যপ্রাচ্য খোরশেদ গতরাতে জানান, ৮ ঘণ্টার ব্যবধানে দুই ভাইকে হারালাম শুধুমাত্র আইসিইউর অভাবে। চিকিৎসকরা বলেছেন আইসিইউতে রাখতে কিন্তু কোনো সিট পাচ্ছিলাম না। টাকা দিয়েও কোনো হাসপাতালে মেলেনি আইসিইউ শয্যা। এমনকি সময়মতো করোনা পরীক্ষাটাও করাতে পারিনি সংশ্লিষ্টদের অসহযোগিতার কারণে।

এ হাসপাতাল ওই হাসপাতাল ধরনা দিতে দিতেই দুই ভাই চোখের সামনেই মারা গেছে। কিন্তু আপনজন হিসেবে চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করতে পারিনি ভাইদের জন্য। তিনি চিকিৎসা ব্যবস্থার অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করে বলেন করোনা উপসর্গ নিয়ে দুই ভাইয়ের মৃত্যু হলেও কয়েক দিন আগে স্যাম্পল নেওয়া করোনা পরীক্ষার রিপোর্ট এখন পর্যন্ত হাতে আসেনি।

এদিকে মাত্র ৮ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের তরতাজা দুটি প্রাণ ঝড়ে যাওয়াতে এলাকায় শোকের ছায়া পড়েছে। তাদের পরিবারে চলছে শোকের মাতম। পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার ভাষা নেই নিকটাত্মীয়দের। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শোকের ঝড় উঠেছে। অনেকেই তরুণ দুই ভাইয়ের ছবি দিয়ে ফেসবুকে শোক প্রকাশ করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯