সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সৌদিতে শতকরা ৭৩ জনের বেশি মানুষ করোনা থেকে মুক্ত

সৌদিতে শতকরা ৭৩ জনের বেশি মানুষ করোনা থেকে মুক্ত

নিউজ ডেস্ক ॥ প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সৌদি আরবে আরও ২ হাজার ৫৯১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। ফলে দেশটিতে সর্বমোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৫ হাজার ৭৪৮ জনে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে আরও ৩১ জনের। ফলে সর্বমোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৬৪২। এদিকে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন আরও এক হাজার ৬৫১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭০ হাজার ৬১৬জন।

শুক্রবার (৫ জুন) সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের দেয়া তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৪ হাজার ৪৯০ জন। এর মধ্যে এক হাজার ৪১২ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে দেশটিতে সুস্থতার হার ৭৩.২৮ শতাংশ। অর্থাৎ দেশটিতে শতকরা ৭৩ জনের বেশি মানুষ করোনা থেকে মুক্ত হয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রিয়াদে; ৭১৯ জন। দ্বিতীয় স্থানে রয়েছে বন্দর নগরী জেদ্দা ৪৫৯ জন, মক্কায় ২৫৪, মদিনায় ১২৯, হুফুপ ১০২, দাম্মামে ৯০, আল খোবার ৮১, ক্বাতিপ ৭৬, আল জুবাইল ৬৬, আল মুমবারজ ৬০, বুরাইদা ৪৮, জাহারান ৪৫, তায়েপ ৩১, খামিস মুশাইত ২৯ জন। এছাড়া আর কিছু অঞ্চলে কয়েক জন করে নতুন আক্রান্তের খবর পাওয়া গেছে।

এদিকে, সৌদিতে ভিনদেশি মানুষ আক্রান্ত-মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশের প্রবাসীরা। একসঙ্গে অনেক প্রবাসী বসবাস করছেন বিধায় দেশটিতে ব্যাপকহারে প্রবাসীরা আক্রান্ত হচ্ছেন।

উল্লেখ্য, চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী এ ভাইরাসে এখন পর্যন্ত ৬৮ লাখ ৪৪ হাজার ৭০৫ জন আক্রান্ত হয়েছেন।

আর প্রাণ কেড়ে নিয়েছে ৩ লাখ ৯৮ হাজার ১৪১ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৩ লাখ ৪৮ হাজার ৮৩১ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯