শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল থেকে নির্ধারিত সময়ের আগেই ঢাকাগামী ৫টি লঞ্চ ছেড়ে গেছে

বরিশাল থেকে নির্ধারিত সময়ের আগেই ঢাকাগামী ৫টি লঞ্চ ছেড়ে গেছে

নিউজ ডেস্ক ॥ অতিরিক্ত যাত্রীবহন ঠেকাতে নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা আগে বরিশাল নদী বন্দর থেকে ঢাকাগামী পাঁচটি লঞ্চ ছেড়ে গেছে। এছাড়া ভিড় ঠেকাতে লঞ্চের ডেকে যাত্রী তোলা বন্ধ এবং ডেকের কিছু যাত্রীকে ফেরত পাঠানো হয়।

পাশাপাশি মাস্ক না পরায় এবং পাবলিক প্লেসে ধূমপান করায় ৬ যাত্রীকে ৩ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, লঞ্চে অতিরিক্ত যাত্রীবহন ঠেকাতে ও শারিরীক দূরত্ব নিশ্চিতে শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত দুটি ভ্রাম্যমাণ আদালতের টিম নদী বন্দরে তদারকির দায়িত্ব পালন করে।

ভ্রাম্যমাণ আদালতের ওই দুটি টিমকে অভিযানে সহায়তা করেন র্যাব ও পুলিশের সদস্যরা। ভ্রাম্যমান আদালতের টিম দুটির নেতৃত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন ও মো. নাজমুল হুদা।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন বলেন, বিকেল থেকেই নদী বন্দরে যাত্রীদের ঢল নেমেছিল। কয়েকটি লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনের চেষ্টা করে। তবে ভ্রাম্যমাণ আদালতের তৎপরতায় তা ব্যর্থ হয়। ভিড় বাড়তে থাকলে কয়েকটি লঞ্চের ডেকে যাত্রী তোলা বন্ধ এবং ডেকের কিছু যাত্রীকে ফেরত পাঠানো হয়। পাশাপাশি অতিরিক্ত যাত্রী বহন ঠেকাতে নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা আগে অর্থাৎ রাত ৮টার মধ্যে নদী বন্দর ত্যাগ করতে লঞ্চ কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়।

এর প্রেক্ষিতে এমভি কুয়াকাটা , সুন্দরবন-১০, সুরভী-৮, অ্যাডভেঞ্জার-১ ও ফারহান-৮ নির্ধারিত সময়ের আগেই ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়।

তিনি আরও বলেন, বিকেল থেক রাত প্রায় ৮ পর্যন্ত নদী বন্দরে স্বা¯’্যবিধি মানা হ”েছ কি-না তা তদারকি করা হয়। এ সময় মাস্ক না পরায় এবং পাবলিক প্লেসে ধূমপান করায় ছয় যাত্রীকে ৩ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯