শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে ভ্রাম্যমাণ আদালত অভিযানে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশালে ভ্রাম্যমাণ আদালত অভিযানে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে পৃথক অভিযানে ৩ মাইক্রোবাসচালক, ৬ জন ব্যক্তি ও ৮ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (০৫ জুন) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বরিশাল নগর ও গৌরনদী উপজেলায় এসব অভিযান পরিচালনা করেন। এরমধ্যে শুক্রবার সন্ধ্যায় বরিশাল নদীবন্দর এলাকায় মাস্ক না পরে পাবলিক প্লেসে ধূমপান এবং গাদাগাদি করে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৬ জন ব্যক্তিকে ৩ হাজার ৩ শত টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমূল হুদা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া অভিযানে যারা লঞ্চঘাট এলাকায় অপ্রয়োজনে ঘোরাঘুরি করছিলেনে তাদের সরিয়ে দেওয়া হয়, পাশাপাশি সার্বিক স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় নির্ধারিত সময়ের প্রায় একঘণ্টা আগেই লঞ্চগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।

এর আগে র‌্যাব-৮ এর সদস্যদের সহযোগিতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় অভিযান চালায়। অভিযানে স্বাস্থ্যবিধি না মেনে নির্ধারিত সংখ্যার অতিরিক্ত যাত্রী পরিবহন করার অপরাধে ৩ মাইক্রোবাসচালককে ১৫ হাজার টাকা জরিমানা করেন।

অপরদিকে গৌরনদী উপজেলার টরকী ও গৌরনদী বন্দর বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী সুজা। এ সময় পণ্যের মোড়ক ব্যবহার না করায় ২টি দোকানকে ৪ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করায় ১টি দোকানকে ১ হাজার টাকা এবং বিক্রেতা কর্তৃক অবহেলা, দায়িত্বহীনতা বা অসতর্কতা দ্বারা ক্রেতার অর্থ, স্বাস্থ্য বা জীবনহানীর সম্ভাবনা থাকায় ১টি খাবার হোটেল ও ৪টি মিষ্টির দোকানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯