মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আগামী ১০ জুন বাজেট অধিবেশন, তার আগে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সব সংসদ সদস্যর করোনা পরীক্ষা

আগামী ১০ জুন বাজেট অধিবেশন, তার আগে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সব সংসদ সদস্যর করোনা পরীক্ষা

নিউজ ডেস্ক ॥ সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে আগামী ১০ জুন রোজ বুধবার জাতীয় সংসদ ভবনে বসবে ২০২০-২১ অর্থবছরের বাজেট অধিবেশন। অধিবেশনে যোগদানের আগে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সব সংসদ সদস্যদের করোনাভাইরাস শরীরে আছে কিনা সে বিষয় পরীক্ষা করা হবে বলে স্পিকারের দপ্তর থেকে জানা গেছে। অধিবেশনে প্রতিদিন সংসদ সদস্যদের উপস্থিতি ৬০ থেকে৭০ জনের মধ্যে সীমাবদ্ধ রাখা হতে পারে স্পিকারের দপ্তর জানিয়েছে।

১১ জুন পেশ করা হবে ২০২০-২১ অর্থ বছরের বাজেট। তবে বাজেট অধিবেশন হবে সংক্ষিপ্ত।
সংসদ সচিবালয় থেকে জানা গেছে, অধিবেশনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায় রয়েছে। এবারের অধিবেশনে বয়স্ক ও অসুস্থ সংসদ সদস্যদের যোগদানের ক্ষেত্রে নিরুৎসাহিত করা হবে। বাজেটের ওপর আলোচনা ছাড়া অন্য কোনো কার্যক্রম থাকছে না।

৮ থেকে ১০ কার্যদিবসে বাজেট অধিবেশন শেষ হবে। বাজেটের ওপর আলোচনাও হবে সংক্ষিপ্ত। সম্পূরক বাজেটসহ সব মিলিয়ে ১০/১২ ঘণ্টা আলোচনা হতে পারে। ১০ জুন সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা। তবে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকটিও এবার নাও হতে পারে। কমিটির প্রধান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং কমিটির সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে আলোচনা করে সংসদের কার্যক্রম সম্পর্কে সিন্ধান্ত নিতে পারেন।

গত ১৮ এপ্রিল সংবিধানের ধারাবাহিকতা রক্ষায় এক ঘণ্টার জন্য বসেছিল সংসদ অধিবেশ। এটি ছিল দেশের সংসদের ইতিহাসের ক্ষুদ্রতম অধিবেশন।

খোঁজ নিয়ে জানা গেছে, সংসদ অধিবেশনে সংসদ সদস্যদের উপস্থিতির বিষয়ে বেশ কিছু নিয়ম-কানুন মানা হচ্ছে। গুরুত্ব দেওয়া হবে কোরাম পূর্ণ হওয়ার বিষয়টি। এ জন্য সরকারি দলের এবং বিরোধী দলের হুইফদের একটি দিক নির্দেশনা দেওয়া হয়েছে। অধিবেশনে সংসদেও সকল কর্মকর্তা কর্মচারীদের প্রবেশের ক্ষেত্রেও আনা হচ্ছে বিধিনিষেধ। অধিবেশন চলাকালীন প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্যদের সংসদে প্রবেশ করতে দেওয়া হবে না। এবার বাজেট অধিবেশনের সংবাদ সংগ্রহ করার ক্ষেত্রে সাংবাদিকদেরর সংসদে প্রবেশ করতে দেওয়া হবে না। ১১ জুন বাজেট ডকুমেন্ট সংসদ ভবনের মিডিয়া সেল থেকে প্রদান করা হবে।

প্রতিবছর বাজেট উপস্থাপন সরাসরি দেখার জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিদেশি মিশনের প্রতিনিধি, বুদ্ধিজীবী, পেশাজীবী নেতৃবৃন্দ এবং সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়ে থাকে। তবে স্বাস্থ্যঝুঁকির কারণে এবার কাউকে আমন্ত্রণ জানানো হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯