শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সুনামগঞ্জে ২৪ ঘণ্টায় র‍্যাব সদস্যসহ করোনা আক্রান্ত ৩১ জন

সুনামগঞ্জে ২৪ ঘণ্টায় র‍্যাব সদস্যসহ করোনা আক্রান্ত ৩১ জন

নিজস্ব প্রতিবেদক ॥ সুনামগঞ্জে ২৪ ঘণ্টায় ছয় র‍্যাব সদস্যসহ আরও ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সুনামগঞ্জে মোট আক্রান্ত হয়েছেন ২৫০ জন। বৃহস্পতিবার রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন।

আক্রান্তদের মধ্যে ছয় র‍্যাব সদস্যসহ সুনামগঞ্জ সদর উপজেলায় ৯, ছাতক উপজেলায় ১২, দোয়ারাবাজার উপজেলায় ৫ জন, জগন্নাথপুর উপজেলায় ৫ জন এবং দোয়ারাবাজার উপজেলায় ৫ জন রয়েছেন।

সিভিল সার্জন বলেন, বৃহস্পতিবার রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনা টেস্টে নতুন করে ৩১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

জানা গেছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে বৃহস্পতিবার ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৩১টির রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে। সিভিল সার্জন জানান, নতুন করে আক্রান্ত ছয় র‍্যাব সদস্যসহ ৩১ জনকেই আইসোলেশনে রাখা হয়েছে।

এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ৩৫ জন। কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৪ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৫ হাজার ৩৮৬ জন। এখন পর্যন্ত আইসোলেশনে গেছেন ২৪৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৪ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯