শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নেত্রকোনায় জুয়ার আসর থেকে জনপ্রতিনিধিসহ আটক ৯

নেত্রকোনায় জুয়ার আসর থেকে জনপ্রতিনিধিসহ আটক ৯

নিজস্ব প্রতিবেদক ॥ জুয়া খেলার আসর থেকে তিন জনপ্রতিনিধি এবং এক কৃষক দল নেতা ও এক যুবলীগ নেতাসহ নয়জনকে আটক করেছে পুলিশ। এ সময় নগদ এক লাখ ৫৩ হাজার ১৮৭ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে পৌর এলাকার সাউদপাড়া কাঠমিস্ত্রি এনামুল হকের বাসা থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- কেন্দুয়া পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের ভাই মো. আবদুল কাইয়ূম (৪০), ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. আনিসুর রহমান রতন (৩৮), কান্দিউড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড এর ইউপি সদস্য মো. আবু হারেছ (৩২),কেন্দুয়া উপজেলা কৃষক দলের সভাপতি মো. রেজাউল হাসান সুমন (৪০), চিরাং ইউনিয়নের যুবলীগের সম্পাদক মো. মোস্তফা (৩৯), কিশোরগঞ্জ জেলার মো. বিল্লাল হোসেন (৩৪), কেন্দুয়া সাউদপাড়ার মো. রতন মিয়া (৩৬), কেন্দুয়া বাজারের ব্যবসায়ী মো. হায়দার আলী (৩৯) ও জুয়েল মিয়া (২৮)।

আটক সবাই পেশাদার জুয়াড়ি বলে জানিয়েছেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান।

তিনি জানান, আটক একজন কিশোরগঞ্জ জেলার। বাকিরা নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বিভিন্ন এলাকার। তাদের মধ্যে তিনজনই রয়েছেন জনপ্রতিনিধি। তারা বিভিন্ন এলাকায় জুয়ার আসর বসায়।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে এনামুল হকের কাঠের দোতলা বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আসর থেকেই আটক করা হয়। নগদ টাকাসহ তাস, মোবাইল জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯