সোমবার, ২৭ Jul ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
নেত্রকোনায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বৃদ্ধকে হাসপাতালে রেখে পালাল স্বজনেরা

নেত্রকোনায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বৃদ্ধকে হাসপাতালে রেখে পালাল স্বজনেরা

নিজস্ব প্রতিবেদক ॥ জ্বর, শ্বাসকষ্ট ও পাতলা পায়খানায় মৃত্যুর পর এক বৃদ্ধকে হাসপাতালে রেখেই পালিয়েছে তার স্বজনরা। এমন ঘটনা ঘটেছে নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। মৃত সন্দু মিয়া (৬০)আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেবাদ্বর গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সন্দু মিয়ার মৃত্যু হলে কিছুক্ষণ পরেই পালিয়ে যায় স্বজনরা। শুক্রবার সকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত স্বজনদের হদিস পাওয়া যায়নি।

হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে জ্বর, শ্বাসকষ্ট ও পাতলা পায়খানা উপসর্গ নিয়ে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন সন্দু মিয়া। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু আর্থিক সমস্যার কারণে পরিবারের লোকজন সেখানে নিয়ে যায়নি। পরে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সজিব সাইফুল্লাহ জানান, রোগীর ফুসফুসে সমস্যাজনিত কারণে শ্বাসকষ্ট ছিল।

অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলেও পরিবারের লোকজন তাকে সেখানে নিয়ে যায়নি। তিনি বলেন, রাতেই ওই বৃদ্ধ মারা যান এবং তার মৃতদেহ হাসপাতালেই পড়ে রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯