শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নাটোরে ১০ বছরের শিশু ধর্ষণের অভিযোগে আ.লীগ নেতা আটক

নাটোরে ১০ বছরের শিশু ধর্ষণের অভিযোগে আ.লীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক ॥ নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের উপলশহর এলাকায় ১০ বছরের এক শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৪ জুন) এ ঘটনায় অভিযুক্ত স্থানীয় আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন (৫০) কে আটক করেছে পুলিশ।
আটক সাখাওয়াত হোসেন উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও উপলশহর এলাকার মৃত খয়েরউদ্দিন ছেলে।

শিশুটির পরিবার এবং এলাকাবাসী জানায়, পরিবার অতিদরিদ্র হওয়ায় দুই মাস আগে সাখাওয়াতের বাড়িতে গৃহকর্মীর কাজ নেয় শিশুটি। গত শুক্রবার (২৯ মে) দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে সাখাওয়াত শিশুটিকে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। পরে ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য মোটা অংকের টাকার প্রস্তাব দেয়। তবে আস্তে আস্তে ধর্ষণের ঘটনা এলাকায় জানাজানি হয়ে গেলে স্থানীয় সুধীমহল পুলিশে খবর দেয় এবং এ ঘটনায় জড়িতের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।

বডাইগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিন আলী জানান, অপরাধী যেই দলেরই হোক না কেন তার বিচার হওয়া দরকার। তিনি জঘন্যতম এ ঘটনার উপযুক্ত শাস্তি দাবি করেন।

বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সাখাওয়াত হোসেনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে শিশু ধর্ষণ মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯