বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
আনোয়ার হোসেন ॥ করোনাকালে চালের বাজার অস্থির। দফায় দফায় বাড়ছে দাম। পাইকারি বাজার মিনিকেট, জিরাশাইল ও পাইজাম চালের দাম বস্তাপ্রতি ৪০-৫০ টাকা বেড়েছে। এছাড়া আতপ চাল ২১শ টাকা থেকে বেড়ে ২৩শ টাকা, নুরজাহান সিদ্ধ চাল ১৮শ টাকা থেকে বেড়ে ২২শ টাকায় বিক্রি হচ্ছে।
বরিশালের চাল আড়ৎ মালিকরা জানান, ঈদের পর থেকে চালের দাম বেড়েছে। নতুন চাল এলে দাম কিছুটা কমতে পারে।
এদিকে সন্ধ্যার পর বাজার বসানোয় নিষেধাজ্ঞা এখনও বলবৎ থাকায় বরিশাল বাজারে বেড়েছে সব ধরনের মাছ ও সবজির দাম। শুক্রবার (৫ জুন) বাজারে তেলাপিয়া ২৫০ টাকা, কাতাল ৩থেকে ৪শ টাকা, ছোট চিংড়ি ৭০০ টাকা, মাঝারি চিংড়ি ১০০০ টাকা, রুই ৩০০ টাকা, পাঙ্গাস ১৫০ টাকা, ছোট ইলিশ ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
তবে মাংস দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। পটল ৪০ টাকা, কাঁকরোল ৫০ টাকা, বাঁধাকপি প্রতিকেজি ৪০ টাকা, টমেটো ৪০ টাকা, বেগুন ৫০ টাকা, ঝিঙা ৫০ টাকা, বরবটি ৪০ টাকা, মিষ্টি কুমড় কেজি ২৫ টাকা, গাজর ৩৫ টাকা, শসা ৩০-৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৫০ টাকা, লেয়ার মুরগি ২২০ টাকা, প্রতিকেজি গরুর মাংস ৬০০ টাকা ও খাসির মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকা দরে।