সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
৪ শিক্ষা ক্যাডার চাকরি থেকে অপসারণ! সরকারি কর্ম কমিশন একমত

৪ শিক্ষা ক্যাডার চাকরি থেকে অপসারণ! সরকারি কর্ম কমিশন একমত

নিউজ ডেস্ক ॥ চাকরিতে দীর্ঘদিন ধরে অনুপস্থিত ৪ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। গত ১১ মে তাদেরকে চাকরি থেকে অপসারণ করে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। বুধবার আদেশগুলো প্রকাশ করা হয়েছে বলেও জানায় সূত্র। অনুপস্থিতির জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছ থেকে কোনো অনুমোদনও নেননি কর্মকর্তারা। এজন্য তাদের চাকরি থেকে অপসারণ করা হয়েছে বলে জানা গেছে।

চাকরি থেকে অপসারণ হওয়া কর্মকর্তারা হলেন- ময়মনসিংহ মুমিনুন্নেসা সরকারি মহিলা কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. রওশন আলম, মাগুরার সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক নুরে জান্নাত মুক্তা, দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো শহিদুল ইসলাম এবং লক্ষ্মীপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. শফিউল হক।

সূত্র জানায়, এ কর্মকর্তারা দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এদের মধ্যে সহকারী অধ্যাপক মো. রওশন আলম ২০১৮ সালের মার্চ মাস থেকে, সহকারী অধ্যাপক নুরে জান্নাত মুক্তা ২০১৭ সালের জানুয়ারি মাস থেকে, প্রভাষক মো শহিদুল ইসলাম ২০১৬ সালের ফেব্রুয়ারি মাস থেকে এবং প্রভাষক মো. শফিউল হক ২০১৩ সালের মার্চ মাস থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

পরে তাদের শোকজ করা হলে ৩ জনই তার জবাব দেননি। তবে সহকারী অধ্যাপক মো. রওশন আলম যুক্তরাষ্ট্র থেকে শোকজের জবাব পাঠিয়েছেন। পরে তাকে দেশে ফিরে কর্মস্থলে যোগদান করতে বলা হলেও তিনি তা করেননি। পরে তাদের সবাইকে দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলে কেউই জবাব পাঠাননি। রেকর্ড ও কাগজপত্র পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে ওঠা অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী তাদের চাকরি থেকে অপসারণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সিদ্ধান্তের সাথে একমত পোষণ করেছে সরকারি কর্ম কমিশন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯