শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সাভারে করোনামুক্তের ভুয়া প্রত্যায়নপত্রের ২ সরবরাহকারী আটক

সাভারে করোনামুক্তের ভুয়া প্রত্যায়নপত্রের ২ সরবরাহকারী আটক

নিউজ ডেস্ক ॥ সাভারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সিল ও স্বাক্ষর জাল করে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ভুয়া প্রত্যয়নপত্র সরবরাহকারী সাইদসহ তার সহযোগীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে এক সহযোগীসহ প্রতারক সাঈদ মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আটক করে পুলিশ। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা।

আটক সাইদ সাভারের পশ্চিম ব্যাংকটাউন এলাকার বাসিন্দা। প্রাথমিকভাবে তার সহযোগীর পরিচয় জানা যায় নি। তবে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিংয়ে একসময় কর্মরত ছিলেন। বর্তমানে স্বেচ্ছাসেবক হিসেবে তিনি কাজ করছিলেন। তিনি একজন ফার্মেসী ব্যবসায়ী বলেও জানা গেছে।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা জানান, কয়েকদিন ধরেই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার স্বাক্ষর নকল করে প্রত্যায়নপত্রে কিছু ভাষা ব্যবহার করা হচ্ছে, যা কোনো ডাক্তার ব্যবহার করে না। এ ধরনের প্রত্যায়নপত্রের সন্ধান পাওয়ার পর থেকেই সন্দেহ হয় এবং বিষয়টি উদঘাটনের চেষ্টা করা হয়।

আজ একইধরনের প্রত্যায়নপত্র সাভারের ডেনিট্যাক্স লিমিটেড কারখানার দুই শ্রমিক কারখানা কর্তৃপক্ষকে সরবরাহ করেন। প্রত্যায়নপত্র দেখে কারখানা কর্তৃপক্ষের সন্দেহ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি প্রত্যায়নপত্র নিয়ে আসেন। পরে কারখানায় প্রত্যয়নপত্র সরবরাহকারী শ্রমিককে জিজ্ঞাসাবাদ করলে সাইদ এই প্রত্যয়নপত্র তাকে প্রদান করেছে বলে স্বীকার করে। এসময় সাইদসহ তার সহযোগীকে কৌশলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেকে সাভার থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক এএফএম সায়েদ বলেন, আটকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯