রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভারতের প্রতিরক্ষা সচিব করোনাভাইরাসে আক্রান্ত

ভারতের প্রতিরক্ষা সচিব করোনাভাইরাসে আক্রান্ত

অনলাইন ডেস্ক ॥ ভারতের প্রতিরক্ষা সচিব অজয় কুমার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন। নাম প্রকাশে অনিচ্ছুক দুই সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস।

ওই কর্মকর্তাদের একজন হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, হালকা জ্বর হওয়ার পর প্রতিরক্ষা সচিব অজয় কুমার করোনা পরীক্ষা করিয়েছিলেন। তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

আরেকজন বলেন, ‘মঙ্গলবার তার রিপোর্ট পজিটিভ এসেছে। তার অবস্থা স্থিতিশীল এবং রিপোর্ট নেগেটিভ না হওয়া পর্যন্ত তিনি বাড়িতে থাকবেন।’ অজয় কুমার হচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রথম উচ্চপদস্থ আমলা যিনি করোনায় আক্রান্ত হলেন।

যদিও এ বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনও সরকারিভাবে কিছু জানায়নি। মুখ খুলতে চাননি প্রতিরক্ষা মুখপাত্রও। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্র্মকর্তারা জানিয়েছেন, করোনায় আক্রান্ত প্রতিরক্ষা সচিবের সংস্পর্শে কারা কারা এসেছিলেন, তাদের খোঁজ চলছে।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, প্রতিরক্ষা সচিবের করোনা ধরা পড়ার পর সাউথ ব্লকে কর্মরত কমপক্ষে ৩৫ জন কর্মকর্তাকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

ওই দুই কর্মকর্তা আরও জানাচ্ছেন, গত চারদিনে ডিফ অফ ডিফেন্স স্টাফ এবং তিন বাহিনীর প্রধানরা সম্ভবত প্রতিরক্ষা সচিবের সরাসরি সংস্পর্শে আসেননি। বুধবার নিজের দফতরে আসেননি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তবে তার অফিসে না আসার কারণ জানা যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯