শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
চঞ্চল সাহা :: পটুয়াখালীর কলাপাড়ায় সরকারী নির্দেশ অমান্য করে পাকা ঘর নির্মান করায় ভ্রাম্যমান আদালত তিন ব্যবসায়ীকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে । গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার মৎস্যবন্দর মহিপুরে কামারপট্রি এলাকার তিন ব্যবসায়ীকে এ কারাদন্ড প্রদান করেন। এরা হলো মো.মালেক সিকদার, সো.আলামিন ও আবদুল লতিফ ।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল ।
সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল জানান, সরকারী জায়গায় অবৈধ উপায়ে পাকা ঘর নির্মান করার অপরাধে তাদের এ দন্ডাদেশ দেয়া হয় ।