শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মঠবাড়িয়ায় অপহরণের এক মাস পরে স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার অপহরণকারী

মঠবাড়িয়ায় অপহরণের এক মাস পরে স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার অপহরণকারী

নিজস্ব বার্তা পরিবেশক ॥ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় অপহরণের একমাস পর অপহৃত স্কুলছাত্রী (১৬) কে পতেঙ্গা থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পতেঙ্গা থানা পুলিশের সহায়তায় মিসিপাড়া এলাকা থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

এসময় মূল অপহরণকারী রুবেল (২৫) কে গ্রেফতার করে। অপহরণকারি রুবেল উপজেলার ছোটমাছুয়া গ্রামের মৃত. সোহরাব মাতুব্বরের ছেলে। অপহরনের ঘটনায় এর আগে রুবেলের বোন রেকসনা ও ভগ্নিপতি বেল্লালকে গ্রেফতার করে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষায় ফলপ্রত্যাশী ওই স্কুলছাত্রীকে পৌর শহরের একটি স্কুলে আসা যাবার পথে বখাটে রুবেল উত্যক্ত করে আসছিল। গত ৮ মে সকালে ওই ছাত্রী এক আত্মীয়ের বাড়ি যাবার পথে অপহরণকারী রুবেল তার সহযোগীদের সহায়তায় অপহরণ করে।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পরের দিন মঠবাড়িয়া থানায় রুবেলকে প্রধান আসামী করে ৬ জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন। মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) এ জেড এম মাসুদুজ্জামান বরিশালটাইমসকে জানান, পুলিশ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে অপহৃত স্কুলছাত্রীকে মিসিপাড়া থেকে উদ্ধার ও অপহরণের মূল হোতা রুবেলকে গ্রেপ্তার করে। অপহৃত স্কুলছাত্রীকে দুপুরে ডাক্তারী পরীক্ষার জন্য পিরোজপুর জেলা সিভিল সার্জন কার্যালয় পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯