শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল সিএসডি অফিসের সরকারি পুকুর দখলের অভিযোগ! নিরাপত্তা প্রহরী জামালের বিরুদ্ধে

বরিশাল সিএসডি অফিসের সরকারি পুকুর দখলের অভিযোগ! নিরাপত্তা প্রহরী জামালের বিরুদ্ধে

আনোয়ার হোসেন ॥ আমাদের দেশে সরকারি জমি মানেই দখলের চেষ্টা ও দখল করে বাণিজ্য। সারা দেশেই বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের লাখ লাখ একর জমি অবৈধভাবে দখল করে বাণিজ্য করছেন সরকারি কর্মকতা কর্মচারী ও প্রভাবশালীরা। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এসব জমি উদ্ধারে তেমন কোনো তৎপরতা নেই। বরিশালে সিএসডির ১ একক জমি নিয়ে সরকারি পুকুর যা অফিস কতৃপক্ষের মাধ্যেমে সকল নিরাপত্তা প্রহরীদের ব্যবহার করার কথা থাকলেও তা নিরাপত্তা প্রহরী জামাল, শুক্কুরসহ মাত্র কয়েকজন নিরাপত্তা প্রহরী দখল করে বছরে লাখ লাখ টাকা অবৈধভাবে আয় করছে। তা থেকে বঞ্চিত হয়েছে নিরাপত্তা প্রহরীর ২০ সদস্য তাদেরকে না জানিয়ে বহিরাগত লোকদের ৪ লাখ টাকায় দুই বছরের জন্য লিজ দিয়ে প্রতিবছরের ন্যায় এবারও সরকারি টাকা আত্মসাৎ করা ও সরকারি পুকুর মাত্র তিন চার জন নিরাপত্তা প্রহরীর দখলের আরেকটি উদাহরণ।

গত ১২মে আজকের প্রথম সকাল পত্রিকাসহ কিছু অনলাইন পত্রিকায় সিএসডি অফিসের নিরাপত্তা প্রহরী জামালে সরকারি পুকুর দখলের নৈরাজ নিয়ে সংবাদ প্রকাশ হয় যে, মাত্র ৩-৪ জন নিরাপত্তা প্রহরী অবৈধভাবে একটি কমিটি করে তারা সরকারি পুকুর ২ বছরের জন্য লিজ নিয়ে বহিরাগত লোকদের পূনরায় ৪ লাখ টাকার বিনিময়ে লিজ দেয় যাহা সম্পূর্ন সরকারি ভাবে বেআইনি। সিএসডির পুকুর নিরাপত্তা প্রহরীরা সবাই মিলে লিজ নিয়ে মাছ চাষ করেব এবং তাদের আয়ের বাকি টাকা সবাই সমান ভাগাভাগি করে নেওয়া কথা থাকলে তা তোয়াক্কা করছে না নিরাপত্তা প্রহরী জামাল, শুক্কুরসহ কয়েজন।

অনুসন্ধান কালে জানাযায়, বাকেরগঞ্জের তালমারা এলাকার এনছান আলী হাওলাদেরের ছেলে জামাল অষ্টম শ্রেনীর সার্টিফিকেট দিয়ে ১৯৯৬ সালে বরিশাল সিএসডির নিরাপত্তা প্রহরীর চাকুরী নেয়। চাকরী হওয়ার পর থেকে জামাল একের পর এক অপরাধ জগতের নেশায় পরে এবং তার অপকর্মের কারনে বেশ কয়েক জেলা থেকে শাস্থিমূলক বদলি হয়।

 

উখানি শ্রীনগর মুন্সিগঞ্জ চাকরী কালীন অবস্থায় ২০১৬ সালে জামালের বিরুদ্ধে দূর্নীতি দমনে মামলা হয় সেখান থেকে শাস্থি ভোগ করে বরিশালে আসে ওই দূর্নীতিবাজ নিরাপত্তা প্রহরী জামাল। জামাল জেখানি দপ্তর রাজৈব, মাদারীপুর, উখানি দপ্তর আড়াই হাজার নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জসহ সব অফিস থেকেই শাস্থি মূলক বদলি হয়ে বরিশালে নিরাপত্তা প্রহরী নৈরাজ্য জামাল। তবে দখলবাজী সুদের উপর টাকা লাগানো, মাদক, টিসিবির মাল বিক্র গাড়ি থেকে চাঁদা আদায়সহ সব অপরাধের সাথে জরিত নিরাপত্তা প্রহরী জামাল।

 

এমনকি ৪র্থ শ্রেনীর কর্মচারী হয়ে সে ডিউটির সময়ে সহকারী উপ-খাদ্য পরিদর্শক কাজী তামান্নাকে নিয়ে মটরবাইকে ঘুরার অভিযোগ পাওয়া গেছে। নিরাপত্তা প্রহরী জামাল প্রায় ২ লাখ টাকা মূল্যের ঢাকা মেট্রো ল- ২৬-৮৫১৪ নাম্বারের একটি গাড়ি ব্যবহার করে। গোপন সূত্রে জানাযায়, বৈধ আয়ের উৎস না থাকলেও নিরাপত্তা প্রহরী জামাল লাখপতি ব্যবহার করছে লাখ লাখ টাকা গাড়ি। জামালকে নিয়ে মূখ খুলতে চায় না কেউ! নাম প্রকাশে অনিহায় অনেকেই বলেন, জামাল চাকরী নেবার পর থেকে একের পর এক অপরাধ করে যাচ্ছে শাস্থি মুলক বদলি হয়েছে কিন্তু জামালে বিরুদ্ধে কঠিন ব্যবস্থা না নেওয়ায় সে একের পর এক অপরাধ করতে বাধ্য হচ্ছে। তারা আরো বলেন, জামাল যেখানেই চাকরী করে তার থাকে বহিরাগত সন্ত্রাসীবাহিনী। গোপন সূত্রে আরো জানাযায়, রাতে সিএসডি অফিসের মধ্যে বহিরাগত মাদক বিক্রতাদের নিয়ে আড্ডা মারে এবং মাদক পান করে। কেউ ভয়ে কথা বলে না কারন জামাল সিএসডির জেলা কমিটির লোকদের তার সাথে রেখে অপরাধ করে এবং অফিসের কিছু কর্মকর্তারা তার সাথে মিলে অবৈধ আয়ের টাকার ভাগ নেয়।

প্রশ্ন হচ্ছে এই যে নিরাপত্তা প্রহরী জামাল এভাবে সিএসডির পুকুর ইজারা নিয়ে বাহিরের লোকদের বেশি টাকায় ইজারা দেয় কি করে। তা কি সিএসডি কর্তৃপক্ষের অজানা? তাদের অজান্তে তাদের পুকুরে কি অন্যকারও পক্ষের দখল করা সম্ভব? বরাবরই দেখা যায়, সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের কিছু লোক এলাকার প্রভাবশালীসহ অফিস কর্মকর্তা লোককে সঙ্গে নিয়ে এভাবে পুকুর দখল করেন। এমন অভিযোগও রয়েছে, দেশের যেখানেই সরকারি জমি দখল হয়, সেখানেই অবৈধ দখলদারেরা প্রভাবশালী মহলসহ অফিস কর্মকর্তার কিছু ব্যক্তিকে হাতে রাখেন। দখলের ফলে যে লাভ হয়, তার ভাগ তাঁরা সবাই পান।

 

বরিশাল সিএসডি অফিসের এমন দূর্নীতি নিয়ে প্রতি বছরেই বিভিন্ন প্রত্রিকায় সংবাদ প্রকাশ হয়। লোক দেখানো ব্যবস্থা নিয়ে নির্বতা পালন করেন অফিস কতৃপক্ষ। তাদের এমন ভূমিকায় হাস্যতা তৈরি করেছে সিএসডি অফিসে। সিএসডি অফিসের একাধিক কর্মকর্তা ও কর্মচারীরা বলেন, অফিস কতৃপক্ষ জোড়ালো পদক্ষেপ না নেওয়া জামালের মতো কিছু লোকেরা অপরাধ করেত সাহস পেয়েছে। তারা আরোও বলেন, এখনও যদি ওই সকল অপরাধীর বিচার না হয় এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হয় তবে অপরাধীরা আরোও ভয়াবহ রুপ নিবে। তবে জামালের অবৈধ পুকুর দখল ও তার বিরুদ্ধে এমন অভিযোগের বিষয়ে জেলা কমিটির সাধারন সম্পাদক রেজাউল বলেন, পুকুর ইজারা নেয়া ও তাদের কমিটি করার বিষয় আমি যানি আসলে এগুলো তো এখন নতুন কিছুই না।

তবে সে আরো বলেন, আমাদের পুকুর আমরা দখল করবো তাতে কারো কথা বলার দরকার নেই। তার কথায় বুজা যায় আসলে জামালের সাথে অনেকেই জরিত। জামালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলে এমনকি তদান্ত হলে জামালের সাথে অনেকে জরিতোর প্রমাণ পাওয়া যাবে।

তবে করোনার কারনে আরসি ফুডের অফিসার ফারুক হোসেনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এখন লকডাউন শিথিল হয়েছে তার সাথে যোগাযোগের চেষ্টা চলছে এমন দূর্নীতিবাজ কর্মচারীর কি ব্যবস্থা নিবে তার সাথে কথা বলে সংবাদকর্মী আমাদের জানাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯