শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
নিজস্ব বার্তা পরিবেশক :: বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বরিশাল মহানগর বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা ও দূঃস্থ মানুষের মাঝে ত্রান বিতরন করেছে।
২ মে সকাল ১১ টায় বরিশাল মহানগরীর ২৪ নং ওয়ার্ডের আবেদুন্নেছা বেসরকারী প্রাঃবিঃ প্রাঙ্গনে দূঃস্থ মানুষের মাঝে ত্রান বিতরন করে বরিশাল মহানগরীর ২৪ নং ওয়ার্ড বিএনপি।
এসময় উপস্থিত ছিলেন,মহানগর বিএনপি’র সাধারন সম্পাদক মোঃ জিয়াউদ্দিন সিকদার জিয়া, মহানগর বিএনপির সহ- সভাপতি ও ২৪ নং ওয়ার্ড সভাপতি সাবেক কাউন্সিলর ফিরোজ আহ্ম্মেদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সেলিনা বেগম, ওয়ার্ড বিএনপি’র সাবেক সম্পাদক আবুল কালাম আজাদ, মহানগর যুবদলের যুগ্ম- সম্পাদক চুন্নু মৃধা, ওয়ার্ড ছাত্রদল সভাপতি আসাদুল্লাহ্ আসাদ।
এসময় মহানগর বিএনপি’র সাধারন সম্পাদক জিয়া উদ্দিন শিকদার বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ, তার পরবর্তি সময়ে স্বনির্ভর বাংলাদেশ বিনির্মান, বহুদলীয় গনতন্ত্র প্রতিষ্ঠা ও সার্কগঠন সহ আন্তর্জাতিক পর্যায়ে জিয়াউর রহমানের অবদান মানুষ শ্রদ্ধার সাথে শ্মরন করে।