শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঝালকাঠি কারাগারে মাদক মামলার এক কয়েদীর মৃত্যু

ঝালকাঠি কারাগারে মাদক মামলার এক কয়েদীর মৃত্যু

নিজস্ব বার্তা পরিবেশক :: ঝালকাঠি কারাগারে মাদক মামলায় বিচারাধীন এক কয়েদীর মৃত্যু হয়েছে। হুমায়ুন কবির দর্পণ (৫৩) নামে ওই ব্যক্তি বরিশাল জেলা শহরের জিয়া সড়কের সৈয়দ হালিম মিয়ার ছেলে। সোমবার (১ জুন) রাতে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়, জানান ঝালকাঠি জেল সুপার শফিউল আলম।  জেল সুপার বলেন, ওই ব্যক্তি কারাগারের ভেতর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার সন্ধ্যায় বুকে ব্যথা অনুভব করলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। ময়না তদন্তের জন্য বিচারাধীন ওই কয়েদীর মরদেহ মর্গে পাঠানো হয়েছে জানিয়ে জেলা সুপার বলেন, ওই ব্যক্তির বিরুদ্ধে ঢাকার খিলগাঁও থানার ২টি এবং ঝালকাঠি সদর থানায় একটি মাদক মামলা রয়েছে বিচারাধীন রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯