শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঝালকাঠিতে গাভা রামচন্দ্রপুর ইউনিয়নে সাধারণ মানুষের অধিকার নিয়ে দুর্নীতির অভিযোগ

ঝালকাঠিতে গাভা রামচন্দ্রপুর ইউনিয়নে সাধারণ মানুষের অধিকার নিয়ে দুর্নীতির অভিযোগ

রিয়াজ মোর্শেদ ॥ ঝালকাঠির সদর উপজেলার ১ নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুল ইসলাম মনির ওরফে মনিরুজ্জামান ও ৩ নং ওয়ার্ডের আওয়ামীলীগ সভাপতি ওবায়দুল হক মল্লিকের যোগসাজশে ত্রাণ আত্নসাৎ এর অভিযোগ এনে এলাকার অসহায় দরিদ্র মানুষ ঝালকাঠির জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মহামারী করোনা ভাইরাস আক্রান্তের নির্দেশনাবলী মান্য করে চলমান অবস্থার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণে অত্র এলাকায় অনিয়ম দূর্নীতি আত্নসাতের ঘটনা ঘটেছে।

এছাড়াও বিগত দিনে বয়স্ক ভাতা বিধবা ভাতা মাতৃত্বকালীন ভাতা ভিজিডি কার্ড সহ সরকারি অনুদান জনগণকে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে এলাকার সাধারণ জনগণের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে ওই ইউপি সদস্য মোহাম্মদ মনিরুল ইসলাম মনির ওরফে মনিরুজ্জামান্ যার পিছনে মদতদাতা হিসেবে কাজ করছেন ওই এলাকার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ ওবায়দুল হক মল্লিক যাদের নিকট থেকে তারা টাকা আদায় করতে পারছেন না তাদের সরকারি সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। একাধিক ভুক্তভোগী মনির মেম্বার নির্বাচিত হওয়ার পর থেকে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় করেছেন। নিজের নামে, স্ত্রী ও সন্তানদের নামেও একাধিক স্থাপনা নির্মাণ করেছেন। সবকিছুই করেছেন সরকারি অনুদান আত্মসাৎ করে । এলাকার ভুক্তভোগী জনসাধারন জনসাধারণের কেউ তার ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না কেউ যদি তার এ বিষয়ে দুর্নীতি বিষয়ে কথা বলে তারপরে তো ক্যাডার বাহিনী দ্বারা তাদেরকে বিরুদ্ধে মারধরের অভিযোগ পাওয়া যায় ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয়। তাই তাদের ভয়ে কেউ মুখ খোলার সাহস পায় না।

এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য মনিরুল ইসলাম মনির বলেন আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমার নামে এসব অপপ্রচার চালাচ্ছে।

বিষয়টি নিয়ে কথা বলার জন্য ৩ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ওবায়দুল হক মল্লিক এর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি‌

এ বিষয়ে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী অফিসার জানান অভিযোগের বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯