শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আগৈলঝাড়ায় ৫ জুয়ারীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

আগৈলঝাড়ায় ৫ জুয়ারীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়ায় ৫ জুয়ারীকে ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানা করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, উপজেলার তালতা গ্রামের রাস্তার পাশে বসে শনিবার রাতে জুয়া খেলার সময় চান মিয়া বেপারীর ছেলে বাচ্চু বেপারী, ভদ্রপাড়া গ্রামের মানিক বেপারীর ছেলে রাসেল বেপারী, অশোকসেন গ্রামের নিরাঞ্জন সমদ্দারের ছেলে বিশ্বজিত সমদ্দার, বাকাল গ্রামের সাবেহ আলী ফকিরের ছেলে সবুজ ফকির ও ছলেমান ফকিরের ছেলে মানিক ফকিরকে এসআই জামাল হোসেন ও এসআই মোক্তার হোসেন গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের নির্র্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলামের আদালতে হাজির করা হলে জুয়া খেলার অপরাধে প্রত্যেককে ১শত টাকা, ৫শত টাকা ও করোনা ভাইরাসের কারনে স্বাস্থ্যবিধি না মানায় প্রত্যেককে ১হাজার টাকা করে ৫হাজার টাকাসহ মোট ৫হাজার ৫শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক।

এসময় আদালতে উপস্থিত ছিলেন, এসআই জামাল হোসেন, মোক্তার হোসেন ও এসআই মো. সাইফুল ইসলাম প্রমুখ। এসআই জামাল হোসেন বলেন, জুয়া খেলার সময় তাদের রাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ৫জনকে ভ্রাম্যমান আদালতের বিচারকের কাছে হাজির করা হলে জুয়া খেলার অপরাধে ৫শত টাকা ও এই সময় স্বাস্থ্যবিধি না মানায় ৫হাজার জরিমানা করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯