শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আগৈলঝাড়ায় শ্রমিকলীগ নেতাসহ চারজন গ্রেফতার

আগৈলঝাড়ায় শ্রমিকলীগ নেতাসহ চারজন গ্রেফতার

আগৈলঝাড়া প্রতিনিধি ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার উত্তার চাঁদত্রিশিরা গ্রাম থেকে মঙ্গলবার দুপুরে জুয়ার আসর থেকে উপজেলা শ্রমিকলীগ নেতাসহ ৪ জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ।

এঘটনায় মামলার প্রস্তি চলছে। স্থানীয় ও আগৈলঝাড়া থানা পুলিশের এসআই মো. মোক্তার হোসেন সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার উত্তর চাঁদত্রিশিরা গ্রামে মঙ্গলবার দুপুরে একদল যুবক জুয়ার আসর বসিয়ে জুয়া খেলছিলো। এমন সংবাদ পেয়ে জুয়া খেলার আসর থেকে বরিশাল জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য পিয়ারা ফারুক বক্তিয়ারের ছেলে উপজেলা শ্রমিকলীগ নেতা মো. মিঠু বক্তিয়ার (৩৫), মজিদ তালুকদারের ছেলে অহিদ তালুকদার (৩৬), সিরাজ বক্তিয়ারের ছেলে আকবর বক্তিয়ার (৩৮) ও পাশ্ববর্তী উজিরপুর উপজেলার সাতলা গ্রামের আব্দুল মোহম্মাদ বেপারীর ছেলে কামাল বেপারী (৪০)কে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করে।

ওই সময় জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এব্যাপারে আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন জানান, চার জনকে আটক করে থানায় রাখা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে মামলা করা হবে। মামলার প্রস্তি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯