শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: বরিশালের আগৈলঝাড়ায় নতুন করে তিন জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তর সংখ্যা দাড়ালো ৬ জনে। নতুন আক্রান্ত ওই তিন ব্যাক্তির বাড়িসহ আশপাশ এলাকা লকডাউন করে হোম আইস্যুলশনের মাধ্যমে আক্রান্তকারী ব্যাক্তিদের চিকিৎসা প্রদান করার কথা জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন মঙ্গলবার দুপুরে জানান, করোনা ভাইরাস নমুনা পরীক্ষায় উপজেলায় তিন ব্যাক্তির আক্রান্ত খবর নিশ্চিত করেছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতাল। করোনা ভাইরাসে আক্রান্ত ব্যাক্তিরা সবাই পুরুষ।
এদের মধ্যে রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামে একজন, গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামে একজন ও রতœপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে একজন রয়েছেন।