শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ময়মনসিংহে র‌্যাবের অভিযানে ৫ জেএমবি সদস্য আটক

ময়মনসিংহে র‌্যাবের অভিযানে ৫ জেএমবি সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক ॥ ময়মনসিংহের মুক্তাগাছা থেকে জেএমবি’র ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব। রোববার দিবাগত রাত ৪টার দিকে র‌্যাব-১৪ এর সিপিএসসি এর একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলো, মনোয়ার হোসেন মাজন (২৪), সানোয়ার হোসেন সাজন (২৪), মোঃ শফিকুল ইসলাম (৪৩), মো. মোস্তফা (৩০), আব্দুস সামাদ (৪০)।

আটকৃত সকলের বাড়ি মুক্তাগাছা উপজেলায়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান উগ্রবাদী বই ও লিফলেটসহ বিভিন্ন উগ্রবাদী ভিডিওসহ ৩টি মোবাইল উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার মুক্তাগাছার নালীখালী গ্রামের জনৈক আনাম এর বাড়িতে অভিযান চালিয়ে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করার সময় নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র এই ৫ সদস্যকে আটক করে।

র‌্যাব-১৪ এর এএসপি তফিকুল আলম জানায়, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের জেএমবি’র সমর্থক এবং সক্রিয় সদস্য হিসেবে স্বীকার করেছে।

আটককৃতরা জানায়, দীর্ঘদিন যাবৎ তারা বিভিন্ন ইসলামি মুফতির বয়ান শুনতো এবং এসব শুনে তারা উগ্রবাদের প্রতি উদ্ভুদ্ধ হয় ও জেএমবি এর সমর্থক এবং সক্রিয় সদস্য হয়ে উঠে।

তারা একই চিন্তা-চেতনার অধিকারী হওয়ায় তাদের মধ্যে একে অপরের সাথে অল্প সময়ের মধ্যে সখ্যতা গড়ে ওঠে এবং উগ্রবাদের প্রতি আকৃষ্ট হয়ে নাশকতার প্রতি উদ্ভুদ্ধ হয় বলে জানান এএসপি।

এছাড়াও আসামিগণ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের জন্য বিভিন্ন কৌশলে কাজ করত। সংগঠনের জন্য নিয়মিত চাঁদা (ইয়ানত) উত্তোলন করে সংগঠনের তহবিল সংগ্রহ ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলো। আটককৃতদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯